জুলাই আন্দোলনে মানবাধিকার লঙ্ঘন, জাতিসংঘের প্রতিবেদন প্রকাশ কাল

০৪ মার্চ ২০২৫, ০৯:১০ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫০ PM
আন্দোলনে নিহত শিক্ষার্থীকে বাঁচানো চেষ্টা রিক্সাচালক

আন্দোলনে নিহত শিক্ষার্থীকে বাঁচানো চেষ্টা রিক্সাচালক © সংগৃহীত

২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে বাংলাদেশে গণবিক্ষোভের সময় ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘনের ওপর জাতিসংঘের অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করা হয়েছে। আগামীকাল ৫ মার্চ (বুধবার) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টার্ক এই প্রতিবেদন উপস্থাপন করবেন।

সুইজারল্যান্ডের জেনেভা থেকে সরাসরি সম্প্রচারিত এই প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানটি ইউটিউবে (https://youtube.com/live/szaCueW3WLs) সরাসরি দেখা যাবে।  

আজ মঙ্গলবার (৪ মার্চ) রাতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কমিশনারের ফেসবুকে পেজ থেকে জানানো হয়েছে, প্রতিবেদন প্রকাশের পর জাতিসংঘের মানবাধিকার দল সদস্য রাষ্ট্র ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবে। আলোচনায় উঠে আসবে প্রতিবেদনটির গুরুত্বপূর্ণ সুপারিশ, বাংলাদেশে জবাবদিহিতা, ন্যায়বিচার এবং মানবাধিকার সংস্কারের লক্ষ্যে গ্রহণ করা হবে।  

এই আয়োজনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও দেশের নাগরিক সমাজের প্রতিনিধিরাও অংশ নেবেন। জুলাই-আগস্ট আন্দোলনের সময় ঘটে যাওয়া সহিংসতা, রাষ্ট্রীয় নিপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে দীর্ঘ অনুসন্ধানের পর জাতিসংঘের এই প্রতিবেদন প্রকাশিত হতে যাচ্ছে।  

গুণী শিক্ষক সম্মাননা পাচ্ছেন নর্থ সাউথ-ব্র্যাকের ড. নোভা আহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
চলচ্চিত্র শুধু বিনোদন নয়, ভাষা-সংস্কৃতি-ইতিহাস বোঝারও একটি …
  • ০৪ অক্টোবর ২০২৬
সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, আহত ৬৭৪
  • ০৪ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস: সম্মাননা পাচ্ছেন ঢাবি-রাবি-চবি-কৃষি ও বে…
  • ০৪ অক্টোবর ২০২৬
যে কৌশলে ভর্তি পরীক্ষায় চতুর্থ হয়েছেন হাফসা
  • ০৪ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজ-মাদ্রাসা-কারিগরি-বিশ্ববিদ্যালয়ের যে ১০১ গুণী শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬