জাকাতের টাকায় ইফতার-সামগ্রী দেওয়া যাবে?

০৪ মার্চ ২০২৫, ০৩:৫৭ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫২ PM

© সংগৃহীত

কারও ওপর জাকাত ফরজ হয়েছে, এখন সেই ব্যক্তি যদি জাকাতের টাকা দিয়ে ইফতারি দেয়, অর্থাৎ মানুষকে ইফতারি করায়, তাহলে কি তার জাকাত আদায় হয়ে যাবে?

উত্তর : ইফতারি করানোর দ্বারা জাকাত আদায় হবে না। হ্যাঁ, যদি জাকাতের নিয়তে ইফতারি কিনে গরিবকে মালিক বানিয়ে দিয়ে দেয়, তারপর দরিদ্র ব্যক্তি নিজের ইচ্ছেমতো তা নিয়ে যেতে পারে, তাহলে জাকাত আদায় হবে।

জাকাত দেওয়ার ক্ষেত্রে সমাজে সাধারণত, এতিমখানা বা মাদ্রাসার গরিব এতিম ছাত্রদের প্রাধান্য দেওয়া হয়। জাকাত দেওয়ার ক্ষেত্রে জাকাত আদায়ের ক্ষেত্রে মূল শর্ত হলো, প্রকৃত হকদারকে তার পাওনা অর্থাৎ জাকাতের টাকা বুঝিয়ে দেওয়া এবং মালিক বানিয়ে দেওয়া।

তাই কেউ যদি এতিম ও প্রকৃত হকদারকে টাকার মালিক না বানিয়ে সরাসরি তাদের ইফতার করাতে চায় বা ইফতার করায়, তাহলে জাকাত আদায় হবে না।

কারণ, জাকাত আদায়ের ক্ষেত্রে মূল শর্ত হলো, প্রকৃত হকদারকে তার পাওনা অর্থাৎ বুঝিয়ে দেওয়া এবং মালিক বানিয়ে দেওয়া। তবে যদি জাকাতের নিয়তে ইফতারসামগ্রী কিনে এবং কোনো গরিব ও জাকাতের হকদারকে এর মালিক বানিয়ে দেয় এবং দরিদ্র ব্যক্তির তা ইচ্ছেমতো নিয়ে যাওয়া, খাওয়া বা নিজের পছন্দের কাউকে দেওয়ার অধিকার পায়, তাহলে জাকাত আদায় হবে।

(আলমুহিতুল বুরহানি : ৩/২১৫; আলবাহরুর রায়েক : ২/২০১; রদ্দুল মুহতার : ২/২৫৭)

ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬
শিক্ষকের পাশে দাঁড়ানো: ভবিষ্যৎ নির্মাণের দায়
  • ০৪ অক্টোবর ২০২৬
অক্সিজেন থেরাপিকে অত্যবশ্যকীয় সেবা হিসেবে স্বীকৃতি দিয়েছে ব…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে ৯ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফার্মা ফেস্ট ফ্ল্যাশমবে প্রাণবন্ত হয়ে উঠল নর্থসাউথ বিশ্ববিদ…
  • ০৪ অক্টোবর ২০২৬