হিন্দুর বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

০৩ মার্চ ২০২৫, ০৯:২৭ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৫ PM
দখলকৃত জমি

দখলকৃত জমি © সংগৃহীত

যশোরের শার্শা উপজেলার উলাশী পূর্বপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের এক দিনমজুর পরিবারের বসতভিটার জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা আবু বক্কর পরানের বিরুদ্ধে। জমির মালিক মিহির কুমার মজুমদারের পরিবার বলছে, প্রায় ৭০-৮০ বছর ধরে ওই জমিতে বসবাস করছেন তারা, অথচ হঠাৎ করেই তাদের জমির একটি অংশ দখল করা হয়েছে। আবু বক্কর পরান জেলার উলাশী ০১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি।

গতকাল রবিবার (৩ মার্চ) সকালে ঘটনাটি ঘটে। 

ভুক্তভোগী পরিবার জানায়, বিএনপি নেতা আবু বক্কর পরান তার লোকজন নিয়ে এসে তাদের জমির প্রায় ৭ ফুট জায়গা দখল করে সীমানা প্রাচীর নির্মাণ শুরু করেন। এতে মিহির কুমার মজুমদারের পরিবারের চলাচলের পথ বন্ধ হয়ে যায়। প্রতিবাদ করলে তাদের ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ করেন তারা।  

ভুক্তভোগীর বড় ভাই অ্যাডভোকেট চন্ডী চরণ মজুমদার বলেন, তাদের দখলীয় জমির বৈধ কাগজপত্র রয়েছে। তবে নতুন ম্যাপে কিছু ভুল থাকায় আবু বক্কর পরান সেই সুযোগ নিয়ে জমি দখলের চেষ্টা করছেন। বিষয়টি স্থানীয় নেতাদের জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযুক্ত আবু বক্কর পরানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।  

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে তারা শুনেছেন। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

এদিকে স্থানীয়দের অভিযোগ, এর আগেও আবু বক্কর পরানের বিরুদ্ধে এ ধরনের দখলের অভিযোগ উঠেছিল, কিন্তু প্রশাসনিক ব্যবস্থা না নেওয়ায় তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন।

ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • ০৩ জুন ২০২৬
কর্নার কিকে নেপালের গোল, পিছিয়ে পড়ল বাংলাদেশ
  • ০৩ জুন ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষায় ৩৪ তম, বোর্ড পরীক্ষায় স্ট্যান্ড হয়নি ম…
  • ০৩ জুন ২০২৬
কেমন কমিটি চান ইবি ছাত্রদলের নেতাকর্মীরা?
  • ০৩ জুন ২০২৬
জাম খাওয়াকে কেন্দ্র করে কিশোর হত্যা, বিচার দাবিতে বিক্ষোভ
  • ০৩ জুন ২০২৬
সীমান্ত ঘুরে ফেরার পথে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা
  • ০৩ জুন ২০২৬