সালিশিকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, বিএনপি নেতাসহ আহত ১০

০৩ মার্চ ২০২৫, ০৫:২৮ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৫ PM

© সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতীতে সালিশি বৈঠককে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের ১০ জন আহত হয়। আজ সোমবার (৩ মার্চ) দুপুরে উপজেলার সাকরাইল ও সুলিয়া গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের শুলাকুড়া বাজারের প্রায় ৭০টি দোকান ভাঙচুর করা হয়েছে। 

আহতরা হলেন, বিএনপি নেতা শুকুর মাহমুদ, শফিকুল ইসলাম, মোবারক হোসেন, তানভীর, বিপ্লব, জয়, জাহান, শাহিনুর ইসলাম ও শফিকুর রহমান।

পুলিশ এবং স্থানীয়রা বলেন, একটি ওরশের মারামারির সমাধানের জন্য সোমবার সালিশি বৈঠকের আয়োজন করা হয়। পরে ওই বৈঠকে চলাকালে স্থানীয় উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শুকুর মাহমুদের মাথায় হঠাৎ একটি ইটের ঢিল ছোঁড়া হয়। এতে করে মুলিয়া ও সহদেবপুর গ্রামের মানুষজন সাকরাইল গ্রামের মানুষের সাথে সংঘর্ষে জড়িয়ে পরে। এক পর্যায়ে টাঙ্গাইল ময়মনসিংহ সড়ক অবরোধ করে দফায় দফায় সংঘর্ষ চছে। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৭০টি দোকানপাট ভাঙচুর করা হয়।

আরো পড়ুন: ক্যাম্পাসে ক্যাম্পাসে গণ-ইফতার যেভাবে হয়ে উঠলো প্রতিবাদের ভাষা 

আহত হওয়া বিএনপির নেতা শুকুর মাহমুদ বলেন, আমি উপজেলার প্রায় গ্রামেই সালিশ করে থাকি। সালিশি বৈঠকে বসার পরে স্থানীয় কিছু পোলাপান হঠাৎ করে আমার মাথায় একটি ইটের ঢিল ছুঁড়ে, পরে মাথায় রক্ত বের হওয়া দেখতে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার জন্য চলে আসি। আমার সমর্থকদের মধ্যে ১০ জন আহত হয়েছে।

কালিহাতি থানার ওসি আবুল কালাম ভূঁইয়া বলেন, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে।’

সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬