রাখাল রাহার বিরুদ্ধে সাইবার আইনে মামলা

০৩ মার্চ ২০২৫, ০১:৪১ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM
রাখাল রাহা

রাখাল রাহা © সংগৃহীত

ডিজিটাল মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমানের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। 

সোমবার (৩ মার্চ) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলমের আদালতে মামলার আবেদন করেন সাজ্জাদ হোসেন নামে এক ব্যক্তি। আদালত তাঁর জবানবন্দী গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

রাখাল রাহার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মো. জুয়েল। 

মামলার অভিযোগে বলা হয়, গত ১৭ ফেব্রুয়ারি রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমান ইসলাম ধর্মকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তাঁর ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দেন। সাজ্জাদ হোসেন বিভিন্ন মাধ্যমে এ বিষয়টি জানতে পারেন। গত ২৫ ফেব্রুয়ারি তিনি মতিঝিল থানায় মামলা করতে যান। তবে মামলা না নিয়ে তাঁকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। সেই মোতাবেক সোমবার আদালতে এসে মামলার আবেদন করেন সাজ্জাদ হোসেন।

চাল বিতরণে অনিয়মের জেরে বাউফলে প্যানেল চেয়ারম্যান অবরুদ্ধ
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাক…
  • ১৫ এপ্রিল ২০২৬
লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসলামাবাদ না ইস্তাম্বুল, কোথায় হবে দ্বিতীয় দফা শান্তি আলোচন…
  • ১৪ এপ্রিল ২০২৬
সৌদি ফেরত সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক 
  • ১৪ এপ্রিল ২০২৬