রাজধানীতে আবাসিক হোটেলে আগুন, নিহত ৪

০৩ মার্চ ২০২৫, ০১:৩৭ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM
 প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর শাহজাদপুরের সৌদিয়া হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪ জনের মৃত্যু হয়েছে।নিহতদের সবাই পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। 

সোমবার (৩ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম

ফায়ার সার্ভিস জানিয়েছে, সোমবার দুপুর ১২টা ১৭ মিনিটের দিকে শাহজাদপুরে ভাটারা এলাকায় সৌদিয়া নামের একটি আবাসিক হোটেলে আগুন লাগার খবর পায় তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পরে দুপুর ১টা ৪ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ছয়তলা হোটেলটি দ্বিতীয় তলায় আগুন লেগেছিল। আগুন নিয়ন্ত্রণে আসার পর ওই আবাসিক হোটেল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে তালহা বিন জসিম বলেন, নিহত চারজনের মরদেহ ছয়তলা থেকে উদ্ধার করা হয়েছে। এরমধ্যে একজনের মরদেহ বাথরুমের ভেতরে, তিনজনের মরদেহ সিঁড়ির গোড়া থেকে উদ্ধার হয়। এ সময় সিঁড়ির দরজা তালাবদ্ধ ছিল।

সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬