হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

০৩ মার্চ ২০২৫, ০১:২০ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার (২ মার্চ) সকালে হাসপাতালে ভর্তি হন তিনি। 

আজ সোমবার (৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।  

শায়রুল কবির বলেন, ‘গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান ছিল।সেখানে প্রচুর ধুলাবালি থাকার কারণে অসুস্থ অনুভব করছিলেন তিনি। গত দুদিন যাবত তার খারাপ লাগছিল। রবিবার  চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।’

তিনি বলেন, ‘আজ হাসপাতালে চিকিৎসাধীন মির্জা ফখরুলের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছি।  আগের চাইতে অনেকটা সুস্থ রয়েছেন বিএনপি মহাসচিব।’ 

তিনি আরও বলেন, ‘চিকিৎসক ও মির্জা ফখরুলের পক্ষ থেকে তাকে দেখতে হাসপাতালে অযথা ভিড় না করতে অনুরোধ জানিয়েছেন। তবে, সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’

সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬