পুলিশ দেখে আতঙ্কে আ.লীগ নেতার মৃত্যুর অভিযোগ

০৩ মার্চ ২০২৫, ১২:৫৫ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM
 লাল মিয়া

লাল মিয়া © সংগৃহীত

চট্টগ্রাম অভিযানে আসা পুলিশ দেখে আতঙ্কে অসুস্থ হয়ে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে বলে দাবি করছেন স্বজনরা। নিহতের নাম লাল মিয়া (৬০)। তিনি নগরের খুলশী থানা ডেবারপাড় সি ইউনিট আওয়ামী লীগের সহকারী আপ্যায়ন সম্পাদক ছিলেন। রবিবার (২ মার্চ) বিকালে নগরের খুলশী থানাধীন কুসুমবাগ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটেছে।

লাল মিয়া ওই এলাকার রাজীব ভবনের নিচতলায় মুদির দোকান করতেন। একই ভবনে তিনি থাকতেনও। লাল মিয়া ডেবারপাড় ইউনিট আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিলেন।

পুলিশ জানিয়েছে, পরোয়ানাভুক্ত এক আসামির বিষয়ে খবরাখবর নিতে রোববার বিকেলে তারা ওই এলাকায় গিয়েছিল। পরে তাদের সঙ্গে লাল মিয়ার কথা হয়। কথোপকথনের একপর্যায়ে লাল মিয়া মাটিতে পড়ে যান।

তবে ভুক্তভোগীর নিকটাত্মীয় মো. শরীফ বলেন, পুলিশ এসে জোর করে ফুফার সঙ্গে কথা বলেছে। এ সময় ভয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ভুক্তভোগী লাল মিয়ার বিরুদ্ধে মামলা ছিল না। অন্য এক পরোয়ানাভুক্ত আসামির বিষয়ে তথ্য নিতে তার সঙ্গে কথা বলে পুলিশ। কথোপকথনের একপর্যায়ে ভুক্তভোগী মাথা ঘুরে পড়ে যান। স্থানীয়ভাবে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাই হয়ত ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েছেন।

গাড়ির ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স প্রদান ব্যবস্থা ঠিক করতে ন…
  • ২৬ মার্চ ২০২৬
সংস্কার মানে বিদ্যমান ব্যবস্থাতন্ত্রে কিছু লোকের স্বার্থে আ…
  • ২৬ মার্চ ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুকুর…
  • ২৬ মার্চ ২০২৬
লাগামহীন মূল্যস্ফীতি জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে: সেলিম উদ…
  • ২৬ মার্চ ২০২৬
দায়িত্ব পুনর্বণ্টন: এক মন্ত্রীর দায়িত্ব কমল, প্রতিমন্ত্রীর …
  • ২৫ মার্চ ২০২৬
যাত্রীবাহী বাস নদীতে: ৪০ জনের মরদেহ পানির নিচে—ধারণা ফায়ার …
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence