চট্টগ্রাম সিটি করপোরেশনের লোগো থেকে সরানো হলো ‘নৌকা’

২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫২ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪২ PM
ডানে পরিবর্তিত ও বাঁয়ে আগের লোগো

ডানে পরিবর্তিত ও বাঁয়ে আগের লোগো © সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) লোগো থেকে বাদ দেওয়া হয়েছে নৌকা প্রতীক। এর স্থলে জাতীয় ফুল শাপলার প্রতীক যুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সিটি করপোরেশনের ফেসবুক পেইজে নতুন লোগোটি প্রকাশ করা হয়।

এতদিন সিটি করপোরেশনের লোগেতে পাহাড়, নদী, নদীতে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাম্পান ও সড়ক বাতি ছিল। নতুন লোগোতে নৌকা বাদ দিয়ে শাপলা যুক্ত করা হয়েছে। বাকিগুলো আগের মতো আছে।

নৌকা একটি দলের প্রতীক হওয়ায় বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, সিটি করপোরেশনের লোগোর মধ্যে নৌকা ছিল। যা একটি দলের দলীয় প্রতীক। তাই দায়িত্ব নেওয়ার পর লোগো থেকে নৌকা বাদ দিয়ে সার্বজনীন প্রতীক হিসেবে জাতীয় ফুল শাপলা প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার পরিপ্রেক্ষিতে লোগো পরিবর্তন করা হয়েছে।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম জানান, নতুন মেয়র দায়িত্ব নেওয়ার পর লোগো পরিবর্তন করতে বলেছিলেন। তাই লোগো থেকে নৌকা বাদ দিয়ে এর স্থলে জাতীয় ফুল শাপলা রাখা হয়েছে। আজ (মঙ্গলবার) সকালে চসিকের ফেসবুক পেজ থেকে নতুন লোগোর ছবি আপলোড করা হয়েছে।

বিসিবি নির্বাচনে অংশ নেবেন কিনা, জানালেন তামিম
  • ০৮ এপ্রিল ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ৭ মাস পর ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০৮ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে অফিস সময় কমাল যবিপ্রবি
  • ০৮ এপ্রিল ২০২৬
পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু, পরিবারে শোকের মাতম
  • ০৮ এপ্রিল ২০২৬
শেষ মুহূর্তের গোলে আর্সেনালের কষ্টার্জিত জয়
  • ০৮ এপ্রিল ২০২৬
অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫ শ্যালো মেশিন ধ্বংস
  • ০৮ এপ্রিল ২০২৬
close