সন্ধ্যার পর থেকে পরিস্থিতি টের পাবেন: আইনশৃঙ্খলা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৫ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৫ PM
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী © সংগৃহীত

আজ সন্ধ্যা থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম টের পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি বলবো আইনশৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি (সন্তোষজনক)। তবে এটার উন্নতি করার অবকাশ রয়ে গেছে। আগে কী হতো, যেমন বনশ্রী ঘটনাটি জানতে জানতে দুদিন সময় লেগে যেতো, এখন সঙ্গে সঙ্গে ঘটনা জেনে যায়।

তিনি বলেন, ছোটখাটো ঘটনা সবসময় আগেও ঘটেছে, দুই একদিন আগেও ঘটেছে। তবে ভবিষ্যতে যেন আর না ঘটে এজন্য কী কী ব্যবস্থা নেওয়া যায় এ ব্যাপারে আলোচনা হয়েছে। আমরা চাই না এ ধরনের একটি ঘটনাও ঘটুক।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কী নির্দেশনা দিয়েছেন—জানতে চাইলে উপদেষ্টা বলেন, আজকে সন্ধ্যায় আপনারা দেখবেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অ্যাকটিভিটিস অনেক বেড়ে গেছে।

মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে, মানুষকে কীভাবে আশ্বস্ত করতে চান—এ বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, উপদেষ্টা হিসেবে আশ্বস্ত করার জন্যই তো আজকে আইনশৃঙ্খলা কমিটির মিটিং করলাম। তাদের একটি দিকনির্দেশনা দিয়েছি, তারা যেন সন্ধ্যার পর থেকেই কাজ শুরু করে। আপনারা এটি সন্ধ্যার পর থেকেই টের পাবেন।

বিশ্ব শিক্ষক দিবস আজ : ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ
  • ০৫ অক্টোবর ২০২৬
গোসল করতে নেমে পুকুরে ডুবে কলেজ ছাত্রীর মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
ছাত্রীনিবাসে অশোভন আচরণের অভিযোগে ভবন মালিকের বিরুদ্ধে, গেট…
  • ০৫ অক্টোবর ২০২৬
গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬