আগে স্থানীয় নির্বাচন দিতে হবে: জামায়াত আমির 

২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫০ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৫৭ PM
ডা. শফিকুর রহমান

ডা. শফিকুর রহমান © ফাইল ছবি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনদুর্ভোগ নিরসনের জন্য স্থানীয় নির্বাচন আগে দিতে হবে। স্থানীয় নির্বাচন হলেই জনগণের এই দুর্ভোগ কাটবে। তারপর অবশ্যই জাতীয় নির্বাচন দিতে হবে। তবে জাতীয় নির্বাচনের আগে জনগণ কিছু মৌলিক সংস্কার চায়। 

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ বিশ্বরোডে জেলা জামায়াত আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘৫ তারিখ একটা গোষ্ঠী খানখান হয়ে ভেঙে পড়েছে। এ রকম অপরাধ যারাই করবে ৫ আগস্ট তাদেরকে জানিয়ে দিচ্ছে, ৫ আগস্ট প্রত্যেক বছর কমপক্ষে একবার আসে। ৫ আগস্টের রাস্তা যারা একবার চিনে ফেলেছে, এই জাতিকে কেউ আর দুঃশাসন আর দুর্নীতি দিয়ে বাঁচাতে পারবেন না।’ 

জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মো. মাসুদুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও জেলা জামায়াতের সেক্রেটারি সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজাহান মিয়ার পরিচালনায় পথসভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ সহকারী সেক্রেটারি কামাল উদ্দিন ও সাবেক জেলা আমির মাওলানা আবদুর রহিম পাটওয়ারী।

পথসভাকে কেন্দ্র করে সকাল থেকে হাজার হাজার নেতা-কর্মী জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজীগঞ্জ বাজারে ব্যানার, ফেস্টুন ও মিছিল নিয়ে অংশ নেয়। এর আগে লক্ষ্মীপুর জেলা জামায়াতের আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন আমির ডা. শফিকুর রহমান।

হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংব…
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ পদে জনবল নিয়োগ দেবে কর অঞ্চল রংপুর 
  • ০৫ অক্টোবর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির স্নাতকে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৫ অক্টোবর ২০২৬
বিয়ের পিঁড়িতে বসার আগেই মৃত্যু, নিথর দেহে সিঁদুর পরিয়ে স্ত্…
  • ০৫ অক্টোবর ২০২৬
কিছু শিক্ষার্থী উসকানিমূলক বক্তব্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ …
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের কারণ জানিয়ে ফেসবুকে পোস্ট প্রীতম-শেহতাজের
  • ০৫ অক্টোবর ২০২৬