পূর্বঘোষণা দিয়ে সংঘর্ষে জড়াল আ. লীগ-বিএনপি, আহত অর্ধশতাধিক 

২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৯ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৫৭ PM
সুনামগঞ্জে সংঘর্ষ

সুনামগঞ্জে সংঘর্ষ © ভিডিও থেকে সংগৃহীত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্বঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। এতে দু’পক্ষের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঠাকুরভোগ গ্রামের ছয়হালের মাঠে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ইউনিয়ন বিএনপির সভাপতি নুর মিয়ার সাথে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সুফি মিয়ার। গতকাল এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন ঘিরে দু’পক্ষের কথাকাটাকাটি হয়।

এরই জের ধরে পূর্বঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায় তারা। দেশীয় অস্ত্র নিয়ে চলে পাল্টাপাল্টি ধাওয়া। পরে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন,  ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। 

ময়মনসিংহে যুবলীগ নেতা গ্রেপ্তার
  • ২৮ মার্চ ২০২৬
চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়লেন পুলিশ সদস্য
  • ২৮ মার্চ ২০২৬
গাইবান্ধায় নারীর গলাকাটা মরদেহ উদ্ধার
  • ২৮ মার্চ ২০২৬
নওগাঁয় বজ্রপাতে কৃষক নিহত, আহত ৪
  • ২৮ মার্চ ২০২৬
গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও মশক নিধন কার্…
  • ২৮ মার্চ ২০২৬
র‌্যাবের মহাপরিচালক আহসান হাবীবের দায়িত্ব গ্রহণ
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence