পিকনিক বাসে জানালা দিয়ে মাথা বের করায় প্রাণ হারাল স্কুলছাত্র

২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩০ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৫৭ PM
স্কুলছাত্রের মৃত্যু

স্কুলছাত্রের মৃত্যু © সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ীতে পিকনিকে যাওয়ার পথে গাছের সঙ্গে ধাক্কায় রাশেদুল ইসলাম (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের সোনাকান্দার মাঘমারা এলাকায় সরিষাবাড়ী-জামিরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদুল ইসলাম সরিষাবাড়ী ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও সাতপোয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সিদ্দিকুর রহমানের ছেলে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা গাজীপুরের সাফারি পার্কে শিক্ষা সফরে যাচ্ছিল। পথিমধ্যে সোনাকান্দার বাঘমারা মোড়ে বাসটি পৌঁছালে রাশেদুল জানালা দিয়ে মাথা বের করে। ঠিক তখনই একটি কাঁঠালগাছের সঙ্গে মাথা লেগে গুরুতর আহত হয় সে। দ্রুত সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আনন্দের বদলে শোকে মুহ্যমান হয়ে পড়ে শিক্ষার্থীরা। দুর্ঘটনার পর পুলিশ বাসটি জব্দ ও চালককে আটক করেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, নির্ধারিত সময় অনুযায়ী ১১৫ জন শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে গাজীপুরের উদ্দেশে রওনা হয়েছিল বাসটি। মোড় ঘোরার সময় অসাবধানতাবশত জানালা দিয়ে মাথা বের করায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাদি তো একচুয়ালি একটা জামায়াতের প্রোডাক্ট, ওতো জঙ্গি: আসাম…
  • ২২ মার্চ ২০২৬
কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন
  • ২২ মার্চ ২০২৬
ঈদ শেষে লন্ডন গেলেন জুবাইদা রহমান
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের ‘জয় বাংলা’ স্লোগান, রাজু ভাস্কর্যে ‌‘কয়েক…
  • ২২ মার্চ ২০২৬
মাসুদসহ হাদি হত্যার দুই আসামিকে পশ্চিমবঙ্গের কারাগারে থাকতে…
  • ২২ মার্চ ২০২৬
এশিয়া কাপের আদলে নতুন উদ্যোগ আয়ারল্যান্ডের
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence