বহিস্কার হচ্ছেন সেই ৬৪ পুলিশ সুপার, জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ

২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪১ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০০ PM
আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ © সংগৃহীত

২০১৮ সালের রাতের ভোটের নির্বাচনের সময় দেশের ৬৪ জেলায় দায়িত্ব পালন করা পুলিশ সুপারদের (এসপি) ওএসডি অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

উপদেষ্টা আসিফ বলেন, ২০১৮ সালের রাতের ভোটের নির্বাচনে ৬৪ জেলার দায়িত্বে থাকা এসপিদেরও ওএসডি অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে।

এর আগে ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ৩৩ জেলা প্রশাসককে (ডিসি) ওএসডি করেছে সরকার।

আরো পড়ুন: মহানবীকে ‘কটাক্ষ’ করার অভিযোগ, এবার ওএসডি কবি গালিব

বুধবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত ছয়টি প্রজ্ঞাপন জারি করে জানানো হয়েছে, ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন, এমন ৩৩ জন কর্মকর্তা ওএসডি হলেন। একই কারণে ১২ জন কর্মকর্তা এর আগে ওএসডি হয়েছেন।

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬
অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন কীভাবে, জেনে নিন ৫ উ…
  • ০৫ অক্টোবর ২০২৬
কিশোরীকে আটকে রেখে ৪ দিন ধরে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার দুই
  • ০৫ অক্টোবর ২০২৬
ভোল পাল্টে বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার মনোনয়ন পেলেন অভিনেত…
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি ছাত্রের ৮ তলা থেকে লাফের নেপথ্যে ‘প্রেম’, টিনশেডে বাঁচ…
  • ০৫ অক্টোবর ২০২৬