সন্ধ্যার মধ্যে যেসব জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৩ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০২ PM

© সংগৃহীত

বাড়ছে দেশের তাপমাত্রা। এবার ফাগুনের শুরুতেই দেখা মিলেছে বৃষ্টির। এরই মধ্যে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, দেশের ২ বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি কয়েক দিন অব্যাহতও থাকতে পারে।

আবহাওয়া অফিস বলছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত রংপুর ও খুলনা বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয় অফিস আরও জানায়, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রাজশাহী ও খুলনা বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া পরের ২৪ ঘণ্টা দেশের সব বিভাগেই বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই।

জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের নেতৃত্বে সালমান-জিসান
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রেস ক্লাবের সামনে অটো চালকদের অবরোধ
  • ০৫ অক্টোবর ২০২৬
১০ পদে চাকরি দেবে যমুনা গ্রুপ
  • ০৫ অক্টোবর ২০২৬
হামলাকারী ছাত্রদল নেতাদের বাঁচাতে সিসি ক্যামেরার ফুটেজ ‘ডিল…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রামের শিশুদের স্বপ্ন দেখাতেন লাকী স্যার, বিদায়ে পেলেন রাজ…
  • ০৫ অক্টোবর ২০২৬
হামলায় সাংবাদিকদের রক্তাক্ত হওয়া শিক্ষার পরিবেশের সঙ্গে সাম…
  • ০৫ অক্টোবর ২০২৬