ছাত্র রাজনীতির মূল উদ্দেশ্য ক্যাম্পাসে আধিপত্য বিস্তার হতে পারে না: ইশরাক 

২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫০ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০২ PM
ইশরাক হোসেন

ইশরাক হোসেন © সংগৃহীত

ছাত্র রাজনীতির মূল উদ্দেশ্য ক্যাম্পাস ভিত্তিক আধিপত্য বিস্তার হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন  তিনি।    

ফেসবুক পোস্টে ইশরাক লেখেন, ‘যথেষ্ট হয়েছে। ছাত্ররাজনীতির মূল উদ্দেশ্য ক্যাম্পাসভিত্তিক আধিপত্য বিস্তার হতে পারে না; সেটা হোক গোপনে অথবা প্রকাশ্যে।’

ছাত্র রাজনীতিতে ফের ‘বিদ্বেষ ও শত্রুতা’ ছড়িয়ে পড়ছে বলে সতর্কবার্তা জানিয়ে তিনি লেখেন, ‘ছাত্র রাজনীতির অঙ্গনে ইতোমধ্যেই একটা বিদ্বেষ ও শত্রুতা ছড়িয়ে পড়ার আলামত দেখতে পাচ্ছি। ১৬ বছর এগুলা সহ্য করার পর এখন এগুলা দেখতে চাই না।’

ছাত্র রাজনীতির গৌরবোজ্জ্বল ইতিহাস অনুসরণের আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা লেখেন, ‘ছাত্ররাজনীতির গৌরবোজ্জ্বল উদাহরণ রয়েছে ৫২, ৭১, ৯০ ও ২৪। জনগণের অধিকারের লড়াইয়ে নেমে ছাত্ররা জীবন দিয়েছে, জনযুদ্ধ করেছে। সেই আদর্শ অনুসরণ করতে পারলে করেন, নাহলে বন্ধ করেন।’

জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের নেতৃত্বে সালমান-জিসান
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রেস ক্লাবের সামনে অটো চালকদের অবরোধ
  • ০৫ অক্টোবর ২০২৬
১০ পদে চাকরি দেবে যমুনা গ্রুপ
  • ০৫ অক্টোবর ২০২৬
হামলাকারী ছাত্রদল নেতাদের বাঁচাতে সিসি ক্যামেরার ফুটেজ ‘ডিল…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রামের শিশুদের স্বপ্ন দেখাতেন লাকী স্যার, বিদায়ে পেলেন রাজ…
  • ০৫ অক্টোবর ২০২৬
হামলায় সাংবাদিকদের রক্তাক্ত হওয়া শিক্ষার পরিবেশের সঙ্গে সাম…
  • ০৫ অক্টোবর ২০২৬