‘নিষ্ঠুরতম নির্যাতনের মাস্টারমাইন্ড ছিলেন মহিউদ্দিন ফারুকী’

২০ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫২ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৪ PM
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মোহাম্মদ তাজুল ইসলাম

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মোহাম্মদ তাজুল ইসলাম © সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, আজ ট্রাইব্যুনালে দ্বিতীয় মামলা ছিল র‍্যাবের এক সাবেক কোম্পানি কমান্ডার অ্যাডিশনাল এসপি মহিউদ্দিন ফারুকীর বিরুদ্ধে। তার মামলায় আমরা সময় চেয়েছি তিন মাসের, আগামী ২৮ মে পরবর্তী তারিখ নির্ধারণ হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের পর সাংবাদিকদের এ কথা জানান মোহাম্মদ তাজুল ইসলাম।

ফারুকী অসংখ্য মানুষকে গুম করার সঙ্গে জড়িত অভিযোগ করে চিফ প্রসিকিউটর বলেন, গুমের শিকার মানুষদের তার অফিসসহ বিভিন্ন আয়না ঘরে রেখে অমানবিক নিষ্ঠুরতম পন্থায় নির্যাতন করা হয়েছে। নির্যাতন করার ব্যাপারে তিনি একজন মাস্টারমাইন্ড। তার এ বিষয়ে স্পেশাল কোয়ালিটি আছে। আয়নাঘর উন্মোচিত হওয়ার পর ভিকটিমরা সাহসী হচ্ছেন এবং এক এক করে অভিযোগগুলো আমাদের ট্রাইব্যুনালে নিয়ে আসছেন। সেই অভিযোগগুলো আমাদের তদন্ত কার্য পরিচালনা করছি।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে জুলাই আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক পুলিশ প্রধান এবং এনটিএমসির সাবেক মহাপরিচালকসহ ১০ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আসা দুটি পৃথক প্রিজন ভ্যানে তাদের হাজির করা হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা এসব সাবেক কর্মকর্তার মধ্যে রয়েছেন সাবেক পুলিশ প্রধান (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল কাফি, যাত্রাবাড়ী থানার সাবেক (ওসি) আবুল হাসান, ডিএমপি মিরপুরের সাবেক ডিসি মো. জসিম উদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুর ইসলাম, ডিবি ঢাকা উত্তরের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন এবং ডিএমপি গুলশান থানার সাবেক ওসি মো. মাজহারুল হক।

এ ছাড়া র‍্যাবের দুই সাবেক কর্মকর্তাকেও হাজির করা হয়। তারা হলেন সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন।

গত ২৭ অক্টোবর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে তাদের হাজির করতে আদেশ দিয়েছিলেন।

চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
close