রাঙ্গামাটিতে তারুণ্যের উৎসব মিনি ম্যারাথন অনুষ্ঠিত

২০ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩১ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৪ PM

© টিডিসি রিপোর্ট

রাঙ্গামাটিতে তারুণ্যের উৎসব মিনি ম্যারাথন ২০২৫ উপলক্ষ্যে জেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসন চত্বরে শহিদ আব্দুল আলী মঞ্চে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্ল্যাহ মারুফ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন, সদর জোন কমান্ডার জুনায়েদ উদ্দিন শাহ চৌধুরী,জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা জামায়াতের আমির আব্দুল আলিম, যুগ্ম সম্পাদক মো: হারুনুর রশীদ হারুন প্রমুখ।

এর আগে সকাল সাড়ে আটটায় শহরের আসামবস্তী -কাপ্তাই সড়কের লাভ পয়েন্ট থেকে হাফ ম্যারাথন শুরু হয়ে রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে গিয়ে শেষ  হয়।ম্যারাথনে বিভিন্ন বয়সী ৩শত নারী পুরুষ অংশ নেয়।

ট্যাগ: তারুণ্য
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ৩ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে বুঝব— ‘ছাত্রদল ও বিএনপিতে বটদের…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ০৫ অক্টোবর ২০২৬
সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের নেতৃত্বে সালমান-জিসান
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রেস ক্লাবের সামনে অটো চালকদের অবরোধ
  • ০৫ অক্টোবর ২০২৬