বায়ুদূষণে আজ বিশ্বে দ্বিতীয় ঢাকা

২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৪ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৪ PM
বায়ুদূষণ

বায়ুদূষণ © সংগৃহীত

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বায়ু দূষণ দিন দিন বেড়েই চলেছে। বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৯৭ স্কোর নিয়ে আজ ঢাকা রয়েছে দ্বিতীয় অবস্থানে। ফলে আজও জনস্বাস্থ্যের জন্য ঢাকার বাতাস অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১৫ মিনিটের দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার এ তথ্য প্রকাশ করে।

এছাড়া, ১৯৯ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। ১৮৪ স্কোর নিয়ে ভিয়েতনামের হ্যানয় তৃতীয় অবস্থানে রয়েছে। চতুর্থ অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু, যার স্কোর ১৭৫। পঞ্চম অবস্থানে ভারতের মুম্বাই, যার স্কোর ১৭০।

একিউআই স্কোর ০ থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে গণ্য করা হয়।

সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। আজ ওই অবস্থানেই নেই কোনো শহর।

 

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ৩ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে বুঝব— ‘ছাত্রদল ও বিএনপিতে বটদের…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ০৫ অক্টোবর ২০২৬
সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের নেতৃত্বে সালমান-জিসান
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রেস ক্লাবের সামনে অটো চালকদের অবরোধ
  • ০৫ অক্টোবর ২০২৬