আমাকে আমার মতোই থাকতে দিন─ কেন বললেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল

২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০১ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৪ PM
মুশফিকুল ফজল আনসারী

মুশফিকুল ফজল আনসারী © সংগৃহীত

সরকারের পদ-পদবিতে সম্মুখসারিতে দেখতে চাওয়ার দাবি ওঠায় রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেছেন, ‘আমাকে আমার মতোই থাকতে দিন।’

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ফেসবুকে নিজের ভেডিফায়েড আইডিতে এক স্ট্যাটাসে এ আহ্বান জানান তিনি।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আমাকে উপলক্ষ করে সোশ্যাল মিডিয়ায় উত্তাপ না ছড়ানোর আন্তরিক অনুরোধ। যারা রক্তস্নাত জুলাই অভ‍্যুত্থ‍্যানের ইতিহাস চর্চায় আমার অবস্থান নির্ধারণ করেছেন অথবা বন্ধু-স্বজন হিসেবে সরকারের পদ-পদবিতে সম্মুখসারিতে দেখতে চাচ্ছেন, তাদের প্রতি আমার সবিনয় নিবেদন, আমাকে আমার মতোই থাকতে দিন।’

এর আগে তাকে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে দায়িত্ব দেওয়ার দাবি নিয়ে ফেসবুকে আলোচনা হলে এর পরিপ্রেক্ষিতে তিনি এমন পোস্ট দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বিগত আওয়ামী লীগ সরকারের সময় যুক্তরাষ্ট্রের অবস্থান করে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে সরব অবস্থানে থাকা সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে রাষ্ট্রদূতের দায়িত্ব দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

অনলাইন নিউজ পোর্টাল জাস্টনিউজবিডির সম্পাদক এবং ওয়াশিংটন ভিত্তিক ম্যাগাজিন সাউথ এশিয়া পার্সপেকটিভস এর নির্বাহী সম্পাদক মুশফিকুল ফজল আনসারী এক সময় দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক প্রতিবেদক ছিলেন। তার আগে বার্তা সংস্থা ইউএনবিসহ বিভিন্ন সংবাদমাধ্যমে তিনি কাজ করেছেন। লেখালেখি করেছেন ব্রিটেনের দ্য টাইমস ও সানডে টাইমস পত্রিকায়।

মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধ…
  • ২৭ জুন ২০২৬
আগুনে পুড়ল অন্তর্বর্তী সরকারের প্রয়াত উপদেষ্টার চেম্বার
  • ২৭ জুন ২০২৬
বিএমইউতে বিনামূল্যের ওষুধে বরাদ্দ বেড়ে ২০ কোটি, ফ্রি মিলবে …
  • ২৭ জুন ২০২৬
‎জাবির সিনেটে থাকছেন না জুলাই হামলার ঘটনায় শাস্তিপ্রাপ্ত দু…
  • ২৭ জুন ২০২৬
নাশতা করতে এসে রেস্টুরেন্টে বাচ্চা রেখে চলে গেল বিদেশি পরিব…
  • ২৭ জুন ২০২৬
পল্লী উন্নয়ন একাডেমি কর্তৃক ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি…
  • ২৭ জুন ২০২৬