‎জাবির সিনেটে থাকছেন না জুলাই হামলার ঘটনায় শাস্তিপ্রাপ্ত দুই শিক্ষক

২৭ জুন ২০২৬, ০১:১৪ PM , আপডেট: ২৭ জুন ২০২৬, ০১:২৯ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

‎আজ শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৩তম সিনেট অধিবেশনে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হবে। তবে সিনেট সদস্য হলেও জুলাই হামলার ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়ায় ইতিহাস বিভাগের অধ্যাপক হোসনে আরা ও বাংলা বিভাগের অধ্যাপক ড. নাজমুল হাসান তালুকদার এবারের বাজেট অধিবেশনে অংশ নিতে পারছেন না।
‎
‎শনিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার ড. এ বি এম আজিজুর রহমান রেজা ডেইলি ক্যাম্পাসকে এবিষয়ে নিশ্চিত করেন।
‎
‎তিনি বলেন, অধ্যাপক হোসনে আরা ও অধ্যাপক নাজমুল হাসান তালুকদারকে সাময়িকভাবে বরখাস্ত থাকায় সিনেট অধিবেশনের অংশগ্রহণ এর জন্য চিঠি দেওয়া হয়নি। তাই তারা শিক্ষক প্রতিনিধি হিসেবে সিনেটে থাকছেন না।
‎
‎তবে সাময়িকভাবে বরখাস্ত পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ‎ড. মোহাম্মদ আলমগীর কবীরকে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট সিনেট প্রতিনিধি হিসেবে চিঠি পেয়েছে, শিক্ষক হিসেবে নয়।
‎
‎উল্লেখ্য, জুলাই হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে গত ১৫ জুন সিন্ডিকেট সভায় ওই তিন শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: শাবিপ্রবির হলে ফাটল, কক্ষ খালি করার নির্দেশে ভোগান্তিতে শিক্ষার্থীরা

উল্লেখ্য, গত বছরের ১৮ মার্চ অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় জুলাই হামলার ঘটনায় ইতিহাস বিভাগের অধ্যাপক হোসনে আরা, বাংলা বিভাগের অধ্যাপক ড. নাজমুল হাসান তালুকদার ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীরকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে চলতি বছরের ১৫ জুন অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তাদের বিরুদ্ধে চূড়ান্ত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। এতে অধ্যাপক হোসনে আরাকে সতর্কীকরণ, অধ্যাপক ড. নাজমুল হাসান তালুকদারের দুই বছরের বার্ষিক ইনক্রিমেন্ট বাতিল এবং বেতন নিম্নস্তরে নির্ধারণ আর অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীরের বেতন প্রারম্ভিক স্তরে নামিয়ে দেওয়া ও পাঁচ বছরের জন্য প্রশাসনিক দায়িত্ব পালনে অযোগ্য ঘোষণা করা হয়।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬