নাশতা করতে এসে রেস্টুরেন্টে বাচ্চা রেখে চলে গেল বিদেশি পরিবার

২৭ জুন ২০২৬, ০১:১২ PM
ফেলে যাওয়া বিদেশি শিশু

ফেলে যাওয়া বিদেশি শিশু © সংগৃহীত

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার একটি রেস্টুরেন্টে নাশতা করতে এসে দেড় থেকে দুই বছর বয়সী এক শিশুকে রেখে চলে গেছে একটি বিদেশি পরিবার। শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে পদুয়ার বাজার বিশ্বরোডের মোস্তফাপুর এলাকার জাইতুন রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। তবে রেস্টুরেন্ট কর্তৃপক্ষের ধারণা, অসাবধানতাবশত শিশুটিকে ফেলে চলে যায় পরিবারটি।

রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিদেশি পরিবারটি প্রায় ১৫ জন সদস্য নিয়ে দুটি গাড়িতে করে এসে জাইতুন রেস্তোরাঁয় বসে নাশতা করছেন । এ সময় তারা গল্প-আড্ডায় মেতে ছিলেন। যাওয়ার সময় ভুলক্রমে বাচ্চাটিকে রেস্টুরেন্টের ভেতরে ফেলেই চলে যায় পরিবারটি।

জাইতুন রেস্তোরাঁর স্বত্বাধিকারী লুৎফুর রহমান রিপন জানান, আমরা এ বিষয়ে সদর দক্ষিণ থানায় অবহিত করেছি। বাচ্চাটি বর্তমানে আমাদের রেস্টুরেন্টে আছে। পরিবারটিকে ফিরে পেতে সবার সহযোগিতা চাইছি।‌ বাচ্চাটির বয়স দেড় থেকে দুই বছর। সে কোনো কথা বলে না এবং নাম বলতে পারে না ।

এ বিষয়ে সদর দক্ষিণ থানার ডিউটি অফিসার এসআই শাহানা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি সকাল সাড়ে ৮টা অফিস করছি। এমন কোনো তথ্য থানায় আসেনি। 

ই-মেইল ও দুই শিক্ষকের হোয়াটসঅ্যাপ নম্বর পাঠাতে সরকারি কলেজগ…
  • ০১ অক্টোবর ২০২৬
রুপসা পরিবহনের ধাক্কায় নিহত পৌর পরিদর্শক, আহত ইজিবাইক চালক
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় মিষ্টিকে এমপি পদ থে…
  • ০১ অক্টোবর ২০২৬
দুর্ঘটনার শিকার ইবির অ্যাম্বুলেন্স, ড্রাইভারসহ আহত ২
  • ০১ অক্টোবর ২০২৬
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১২ শিক্ষার্থী, ৬ সদস্যের ত…
  • ০১ অক্টোবর ২০২৬
সেভ দ্য চিলড্রেনে জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা
  • ০১ অক্টোবর ২০২৬