গার্ডিয়ান প্রকাশনীতে আগুন, পুড়ল ‘কোটি’ টাকার বই

২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৭ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৬ PM
গার্ডিয়ান প্রকাশনীতে অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান

গার্ডিয়ান প্রকাশনীতে অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান © সংগৃহীত

পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় অবস্থিত গার্ডিয়ান প্রকাশনীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে আগুন লাগে। বিক্রয়কেন্দ্রে থাকা সব বই পুড়ে গেছে বলে জানা যায়। 

বিষয়টি নিশ্চিত করেছেন প্রকাশনীটির জেনারেল ম্যানেজার মো. নাজমুল হুদা। এতে অন্তত কোটি টাকার নতুন বই পুড়ে গেছে বলে তিনি জানিয়েছেন।

তিনি বলেন, আনুমানিক ভোর ৪টার দিকে আগুন লাগে। আমরা ৫টার দিকে খবর পাই। সাথে সাথে ফায়ার সার্ভিসের সদরঘাট ইউনিটকে জানানো হলে তারা তাৎক্ষণিক চলে আসে। সকাল সাড়ে ৭টার দিকে আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

আরো পড়ুন: রুয়েটের মূল ভর্তি পরীক্ষায় বসছেন ৮ হাজার শিক্ষার্থী

তিনি আরো বলেন, এ অগ্নিকাণ্ডের ফলে আমাদের প্রায় ১ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে সিসিটিভি ফুটেজ দেখে পরে বিস্তারিত জানানো হবে।

বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন ১০২ গুণী শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
সনদ আছে, দক্ষতা নেই: বাংলাদেশের উচ্চশিক্ষার সংকট
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে বড় সুখবর আসছে
  • ০৫ অক্টোবর ২০২৬
৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ফুলের তোড়ায় নয়, থাকতে হবে বেতন-ভাতা-মানস…
  • ০৫ অক্টোবর ২০২৬
পাঠদান কেন বন্ধ হবে না, ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে নোটিশ দিল বোর…
  • ০৫ অক্টোবর ২০২৬