কুকুর টেনে বের করল নবজাতকের লাশ

২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৭ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৬ PM
কোতয়ালী মডেল থানা

কোতয়ালী মডেল থানা © সংগৃহীত

বরিশাল নগরীর রূপাতলী এলাকা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। প্লাস্টিকের ব্যাগ থেকে নবজাতকটির লাশ টেনে বের করেছে কুকুর। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে নগরীর রূপাতলী চান্দু মার্কেটের সামনের সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। 

স্থানীয় বাসিন্দা মো. শাওন বলেন, সিসিটিভি ফুটেজে দেখা যায়, বুধবার সকাল ৬টার দিকে একটি হলুদ রঙের ইজিবাইকের চালক রাস্তায় বস্তাটি ফেলে চলে যায়। পরে কুকুর বস্তা থেকে টেনে শিশুর লাশ বের করে। তা দেখতে পেয়ে স্থানীয়রা জরুরি নম্বর ৯৯৯-এ কল করলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

আরো পড়ুন: এবার কুয়েটে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের, আসামি ৬০০ 

ওসি মিজানুর রহমান বলেন, ‘পলিথিনের ব্যাগের মধ্যে কাপড়ে মোড়ানো অবস্থায় লাশটি রাখা ছিল। নবজাতকটি জন্মের আগে না পরে মারা গেছে কিনা জানতে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে কোনো অনৈতিক সম্পর্কের কারণে শিশুর জন্ম হয়েছে। কোনো অভিভাবক পাওয়া না যাওয়ায় ময়না তদন্ত শেষে দাফনের জন্য আঞ্জুমানে দেয়া হবে।’

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ৩ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে বুঝব— ‘ছাত্রদল ও বিএনপিতে বটদের…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ০৫ অক্টোবর ২০২৬
সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের নেতৃত্বে সালমান-জিসান
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রেস ক্লাবের সামনে অটো চালকদের অবরোধ
  • ০৫ অক্টোবর ২০২৬