১৮ বছর পর সব মামলা থেকে নিস্কৃতি পেলেন খালেদা জিয়া

২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৬ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৬ PM
খালেদা জিয়া

খালেদা জিয়া © ফাইল ছবি

অবশেষে সব মামলা থেকে পরিত্রাণ পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার নাইকো দুর্নীতি মামলা থেকে খালাস পাওয়ার মধ্য দিয়ে ৩৭টি মামলার সব ক’টি থেকে রেহাই পেলেন তিনি। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন। 
 
খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির সহআইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ বলেন, বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে ওয়ান-ইলেভেন ও আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের হওয়া ৩৭টি মামলা চলমান ছিল। ৫ আগস্ট সরকার পতনের পর পর্যায়ক্রমে এসব মিথ্যা, হয়রানিমূলক মামলা আদালতে নিষ্পত্তি হতে থাকে। তাঁর বিরুদ্ধে এখন আর কোনো মামলা চলমান নেই। 

চলতি বছরের ১৫ জানুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া, তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ চারজনকে বেকসুর খালাস দেন সুপ্রিম কোর্ট।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালত খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড দিলেও গত বছরের ২৭ নভেম্বর হাইকোর্ট তাকে খালাস দেন।

এছাড়া আওয়ামী লীগ শাসনামলে সারা দেশে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া মানহানির বিভিন্ন মামলা থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়।

এর আগে তিনি বড়পুকুরিয়া কয়লাখনি ও গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছিলেন।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ অন্যান্য মামলাগুলো বিভিন্ন তারিখে নিষ্পত্তি হয়।

বুধবার ২০০৭ সালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা নাইকো দুর্নীতি মামলা থেকে খালেদা জিয়াসহ সাতজনকে খালাস দেন ঢাকার একটি আদালত।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ৩ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে বুঝব— ‘ছাত্রদল ও বিএনপিতে বটদের…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ০৫ অক্টোবর ২০২৬
সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের নেতৃত্বে সালমান-জিসান
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রেস ক্লাবের সামনে অটো চালকদের অবরোধ
  • ০৫ অক্টোবর ২০২৬