'প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাহসী সহযোদ্ধাদের ত্যাগ স্বর্ণাক্ষরে লেখা থাকবে'

১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৪ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৬ PM
সারজিস আলম

সারজিস আলম © সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, চব্বিশের ইতিহাসে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাহসী সহযোদ্ধাদের ত্যাগ স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

বুধবার (১৯ ফেব্রুয়ারী) রাতে তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে তিনি লেখেন, ২৪ এর অভ্যুত্থানে যেদিন আমাদেরকে ক্যাম্পাস ছাড়তে বাধ্য করা হলো সেদিন ক্যাম্পাস ছাড়ার সময় বারবার মনে হচ্ছিলো - কোটা সংস্কারের এই যৌক্তিক আন্দোলন কি এখানেই শেষ হয়ে যাবে? খুনি হাসিনা কি লাশের মধ্য দিয়ে এই আন্দোলন এখানেই শেষ করে দিবে কিংবা সাময়িকভাবে এই আন্দোলন এখানে থেমে গেলেও আমরা কি আবার রাজপথে ফিরতে পারবো?

কিন্তু ঠিক তার পরের দিন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সহযোদ্ধারা রক্ত আর জীবনের বিনিময়ে ইতিহাসের যে অন্যতম গুরুত্বপূর্ণ ফাইটব্যাক করে তা এই অভ্যুত্থানের নতুন অধ্যায় শুরু করে। 

আপনাদের প্রতি বাংলাদেশের আজীবনের ঋণ।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ৩ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে বুঝব— ‘ছাত্রদল ও বিএনপিতে বটদের…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ০৫ অক্টোবর ২০২৬
সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের নেতৃত্বে সালমান-জিসান
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রেস ক্লাবের সামনে অটো চালকদের অবরোধ
  • ০৫ অক্টোবর ২০২৬