২১ ফেব্রুয়ারি 

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে ডিএমপির নির্দেশনা

১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩০ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৬ PM
লোগো

লোগো © সংগৃহীত

২১ ফেব্রুয়ারি উপলক্ষ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন জন্য নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস অফিসার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অমর একুশ উপলক্ষ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য সর্বসাধারণেরকে নিন্মবর্ণিত রুট অনুসরণের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষ অনুরোধ করা হলো। পলাশী ক্রসিং-ভাস্কর্য ক্রসিং-জগন্নাথ হল ক্রসিং হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রবেশ এবং শ্রদ্ধা নিবেদন শেষে রোমানা ক্রসিং-দোয়েল চত্বর হয়ে প্রস্থান।

আরো পড়ুন: গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে ডিএসসিসিতে ফটো গ্যালারি

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শাহবাগ ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং, চানখারপুল ক্রসিং, পলাশী ক্রসিং এবং বকশীবাজার ক্রসিং  এ ডাইভারশন থাকবে। শ্রদ্ধা নিবেদনের রুট এবং ডাইভারশন পয়েন্ট সমূহ স্ক্রল আকারে প্রচার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। 

শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে বড় সুখবর আসছে
  • ০৫ অক্টোবর ২০২৬
৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ফুলের তোড়ায় নয়, থাকতে হবে বেতন-ভাতা-মানস…
  • ০৫ অক্টোবর ২০২৬
পাঠদান কেন বন্ধ হবে না, ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে নোটিশ দিল বোর…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিগত সরকারের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা থমক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ৩ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬