অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ

১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৬ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৬ PM
শিক্ষার্থী ও এলাকাবাসীর সড়ক অবরোধ

শিক্ষার্থী ও এলাকাবাসীর সড়ক অবরোধ © সংগৃহীত

রংপুরে অটোরিকশার ধাক্কায় দারুল জান্নাত দিনা (১১) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে মাহিগঞ্জ-পাওটানা সড়কে গতিরোধক ও ট্র্যাফিক সাইন স্থাপনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে নিহত শিক্ষার্থীর সহপাঠী, শিক্ষকসহ এলাকাবাসী। এর ফলে ঘণ্টাখানেক সড়কটিতে যান চলাচল বন্ধ ছিল।

জানা গেছে, নিহত দিনা নগরীর মাহিগঞ্জের খোর্দ  এলাকার দোলন মিয়ার মেয়ে এবং আমতলা বিদ্যাপীঠ অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে গেছে, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে দিনা স্কুলে যাওয়ার পথে একটি অটোরিকশা তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে স্কুলের শিক্ষক ও এলাকাবাসী আহত শিশুশিক্ষার্থী দিনাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার সকালে দিনা মারা যায়।

বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাত ইরা বলেন, ‘প্রতিদিন আমাদের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয়। আমরা চাই, দ্রুত স্পিড ব্রেকার বসানো হোক এবং দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক।’

শরিফুল ইসলাম নামের এক অবরোধকারী বলেন, ‘এই রাস্তায় চলাচলকারী বেশিরভাগ অটোরিকশা চালকের বৈধ লাইসেন্স নেই। তারা বেপরোয়াভাবে গাড়ি চালায়, যা দুর্ঘটনার মূল কারণ। আমরা চাই অবৈধ চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’

আমতলা বিদ্যাপীঠ অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।’

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, আমরা ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছি। অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া, সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে বড় সুখবর আসছে
  • ০৫ অক্টোবর ২০২৬
৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ফুলের তোড়ায় নয়, থাকতে হবে বেতন-ভাতা-মানস…
  • ০৫ অক্টোবর ২০২৬
পাঠদান কেন বন্ধ হবে না, ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে নোটিশ দিল বোর…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিগত সরকারের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা থমক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ৩ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬