খালেদা জিয়ার জন্য প্রতীকী ক্ষতিপূরণ দাবি

১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৩ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৮ PM
ব্যারিস্টার সালাহ উদ্দিন দোলন

ব্যারিস্টার সালাহ উদ্দিন দোলন © সংগৃহীত

আপিল বিভাগের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাহ উদ্দিন দোলন বলেছেন, ‘বিগত দিনে রাষ্ট্রের দুর্বৃত্তায়ন ও বিচার বিভাগের সীমাহীন অন্যায়-অবিচারের শিকার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রতীকী ক্ষতিপূরণ দেওয়া উচিত।’

বুধবার (১৯ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগে এক শুনানিতে তিনি এ কথা বলেন।

পরে আদালতে দেওয়া বক্তব্য প্রসঙ্গে আইনজীবী দোলন সাংবাদিকদের বলেন, ‘আমি আদালতকে বলেছি, এ দেশে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেভাবে নষ্ট হয়েছে এবং ফ্যাসিজম যেভাবে ডেভেলপ করেছে, তার অধিকাংশের দায় বিচার বিভাগের। বিচার বিভাগ কোনো অবস্থাতেই সে দায় এড়াতে পারে না।

তিনি আরও বলেন, ‘বিগত সময়ে বিচার বিভাগের অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে লোকে প্রিয়জন হত্যার পরও বলত বিচার চাই না।’

এই সিনিয়র আইনজীবী বলেন, ‘আমি সর্বোচ্চ আদালতকে বলেছি, কোনো দলীয় পরিচয় বিবেচনায় নয়, একজন মানুষ ও নাগরিক হিসেবে বেগম খালেদা জিয়ার সঙ্গে অবিচার করা হয়েছে। তাকে যে মামলায় সাজা দেওয়া হয় এবং পরবর্তীতে সাজা বাড়ানো হয়েছিল। কিন্তু সে মামলাটি যখন আপিল বিভাগে আসে, তখন দেখা গেল, তিনি (খালেদা জিয়া) কোনো টাকা আত্মসাৎ করেননি।’

ক্ষতিপূরণ চেয়ে তিনি বলেন, ‘আমি সর্বোচ্চ আদালতকে বলেছি, এ ক্ষেত্রে খালেদা জিয়াকে একটা প্রতীকী ক্ষতিপূরণ দেওয়া উচিত ছিল। উনি বিএনপির চেয়ারপারসন সেটা বিষয় নয়, একজন নাগরিক হিসেবে উনি রাষ্ট্রের দুর্বৃত্তায়নের শিকার হয়েছেন। বিচার বিভাগের সীমাহীন অন্যায়-অবিচারের শিকার হয়েছেন। তাই তার মামলায় যদি একটা প্রতীকী ক্ষতিপূরণ দেওয়া হতো বা দেওয়া হয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যতের জন্য তা ভালো হতো।’

কেউ ভ্যাকসিন না দিলে তাকে আইনের আওতায় আনার পরামর্শ
  • ১২ এপ্রিল ২০২৬
হাতিয়ায় ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি তেলসহ আটক ৪
  • ১২ এপ্রিল ২০২৬
ক্যাশিয়ার নিয়োগ দেবে সুলতান’স ডাইন, পদ ৯, আবেদন শেষ ১১ মে
  • ১২ এপ্রিল ২০২৬
মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের
  • ১২ এপ্রিল ২০২৬
হবিগঞ্জে পেট্রোল পাম্পে জ্বালানি নিতে লাগবে লাইসেন্স ও হেলম…
  • ১২ এপ্রিল ২০২৬
জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় তিন পক্ষের মধ্যে সমন্বয়ের পরামর্শ …
  • ১২ এপ্রিল ২০২৬
close