জাতীয়করণ দাবি: ‘মার্চ টু যমুনা’ কর্মসূচিতে পুলিশের বাধা

১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৭ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৮ PM
‘মার্চ টু যমুনা’ কর্মসূচিতে 
পুলিশের বাধা

‘মার্চ টু যমুনা’ কর্মসূচিতে পুলিশের বাধা © টিডিসি

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণের করার দাবিতে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এ সময় শিক্ষক-কর্মচারীরা পল্টন মোড়ের দিকে রওনা হয়েছেন। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে তারা জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এ কর্মসূচি শুরু করেন।

গতকাল মঙ্গলবার শিক্ষক-কর্মচারীরা ঘোষণা দিয়েছিলেন আজ দুপুরের মধ্যে সরকারের পক্ষ থেকে দাবির ব্যাপারে কোনো ঘোষণা না এলে মার্চ টু যমুনা পালন করবেন। সেই কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

প্রসঙ্গত, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে সাত দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। গত রোববার অবস্থানের পাশাপাশি অর্ধদিবস কর্মবিরতিও পালন করেন তারা। দাবি আদায় না হলে স্কুলে তালা কর্মসূচিসহ আমরণ অনশন কর্মসূচিও ঘোষণা করা হতে পারে।

শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে বড় সুখবর আসছে
  • ০৫ অক্টোবর ২০২৬
৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ফুলের তোড়ায় নয়, থাকতে হবে বেতন-ভাতা-মানস…
  • ০৫ অক্টোবর ২০২৬
পাঠদান কেন বন্ধ হবে না, ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে নোটিশ দিল বোর…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিগত সরকারের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা থমক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ৩ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬