শিবির সংশ্লিষ্টতা ও উপদেষ্টার ভাতিজি পরিচয় নিয়ে মুখ খুললেন তাসনিম জারা

১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৬ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:১২ PM
তাসনিম জারা

তাসনিম জারা © সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটির স্বাস্থ্য পলিসি ও অ্যাডভোকেসি সেলের সম্পাদক ডা. তাসনিম জারাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে অপপ্রচার ও গুজব। সোমবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে  নিজেকে নিয়ে প্রচার হওয়া গুজবের বিষয়ে মুখ খুলেছেন তিনি।

ফেসবুক পোস্টে তাসনিম লেখেন, 'আওয়ামী লীগ ও একটি মহল আমাকে নিয়ে কতগুলো রিডিকিউলাস (হাস্যকর) মিথ্যা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। এক্ষেত্রে সত্য হলো উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আমার চাচি বা চাচাতো বোন নয়।' 

রাজনৈতিক দলে যুক্ত থাকা প্রসঙ্গে তাসনিমের ভাষ্য, 'আমি কখনোই শিবির করিনি। এমনকি আমি অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত ছিলাম না।'

তিনি আরও লেখেন, 'পাইলস, যৌনরোগ, মোটা বা চিকন হওয়া সংক্রান্ত কোনো প্রোডাক্ট আমি অনলাইনে বিক্রি করি না। আমার ছবি ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।'

ঢামেকের টয়লেটে ‘মৃত’ নারী বারডেমের নার্স, পুলিশ বলছে—‘রহস্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকতা কোনোভাবেই সাধারণ চাকরির মতো পেশা হতে পারে না: প্রধ…
  • ০৫ অক্টোবর ২০২৬
‘ক্যামেরা কেড়ে নেওয়া যায়, সত্য নয়’— রাবির ঘটনায় ইবিতে চোখে …
  • ০৫ অক্টোবর ২০২৬
সড়ক দুর্ঘটনায় কলেজ প্রভাষকের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কবে, যা জানা…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ ঝোপঝাড় থেকে উদ্ধার
  • ০৫ অক্টোবর ২০২৬