জাতীয়করণের দাবি: মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসছেন শিক্ষক প্রতিনিধিরা

১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৩ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:১২ PM
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে শিক্ষকদেদর অবস্থান কর্মসূটি

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে শিক্ষকদেদর অবস্থান কর্মসূটি © টিডিসি

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে চলা আন্দোলনের বিষয়ে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতনদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন আন্দোলনরত শিক্ষকরা। আলোচনায় অংশ নিতে ইতোমধ্যে শিক্ষকদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ে প্রবেশ করেছে।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শিক্ষক নেতা মো. আবুল বাশার, দেলোয়ার হোসেন আজিজী, শাহ আলমসহ পাঁচজন সচিবালয়ে প্রবেশ করেছেন।

এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ-প্রত্যাশী জোটের সদস্য মো. রাশেদ মোশাররফ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সরকারের পক্ষ থেকে আমাদের সঙ্গে আলোচনায় বসতে আমাদের পাঁচজন সচিবালয়ে প্রবেশ করেছেন। আলোচনা ফলপ্রসূ না হলে আমাদের আন্দোলন চলবে।’

আরও পড়ুন: বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অবস্থা কর্মসূচি

প্রসঙ্গত, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে ছয় দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। গতকাল রোববার অবস্থানের পাশাপাশি অর্ধদিবস কর্মবিরতিও পালন করেন তারা। দাবি আদায় না হলে স্কুলে তালা কর্মসূচিসহ আমরণ অনশন কর্মসূচিও ঘোষণা করা হতে পারে।

৫৫ মাদ্রাসা প্রধানকে শোকজ, দেখুন তালিকা
  • ০৫ নভেম্বর ২০২৬
২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি
  • ০৫ নভেম্বর ২০২৬
জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসা…
  • ০৫ নভেম্বর ২০২৬
এমআইএসটির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
  • ০৫ নভেম্বর ২০২৬
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে হোম ইকোনমিক্স কলেজে শিক্ষার্থীদে…
  • ০৫ নভেম্বর ২০২৬
ডেনমার্কের রোসকিল্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে স্না…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950