বন্দুকের সামনে দাঁড়িয়ে পরা ছাত্র-জনতার নেতৃত্বেই ফ্যাসিস্টদের পতন ঘটেছে: আসিফ মাহমুদ

১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৯ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:১২ PM
আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ © সংগৃহীত

বন্দুকের সামনে দাঁড়িয়ে পরা ছাত্র-জনতার নেতৃত্বেই ফ্যাসিস্টদের পতন ঘটেছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি। 

ফেসবুক পোস্টে আসিফ লেখেন, 'গণঅভ্যুত্থান সফল করেছে বাংলাদেশের আপামর জনগণ। দেশের জন্য জীবন দেবার অদম্য স্পৃহা নিয়ে বন্দুকের সামনে দাঁড়িয়ে পরা ছাত্র-জনতার নেতৃত্বেই ফ্যাসিস্টদের পতন ঘটেছে।' 

জুলাই আন্দোলনে অংশগ্রহণ প্রসঙ্গে তরুণ এই উপদেষ্টা লেখেন, 'সেই ঐতিহাসিক লড়াইয়ের ক্ষুদ্র অংশ হতে পেরেছি এটাই আমার জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি। যতদিন বেঁচে থাকি সহস্র শহীদের আত্মত্যাগ যেন বৃথা না যায় তা নিশ্চিত করাই মুখ্য দায়িত্ব।' 

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। পতনের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। 

ঢামেকের টয়লেটে ‘মৃত’ নারী বারডেমের নার্স, পুলিশ বলছে—‘রহস্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকতা কোনোভাবেই সাধারণ চাকরির মতো পেশা হতে পারে না: প্রধ…
  • ০৫ অক্টোবর ২০২৬
‘ক্যামেরা কেড়ে নেওয়া যায়, সত্য নয়’— রাবির ঘটনায় ইবিতে চোখে …
  • ০৫ অক্টোবর ২০২৬
সড়ক দুর্ঘটনায় কলেজ প্রভাষকের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কবে, যা জানা…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ ঝোপঝাড় থেকে উদ্ধার
  • ০৫ অক্টোবর ২০২৬