গ্রামের বাড়িতে গিয়েও রক্ষা হলো না আ.লীগ নেত্রীর

১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৬ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:১২ PM
 আওয়ামী লীগ নেত্রী দোলনা আক্তার

আওয়ামী লীগ নেত্রী দোলনা আক্তার © সংগৃহীত

শেখ হাসিনার দেশত্যাগের পর বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন আওয়ামী লীগ নেত্রী দোলনা আক্তারের (২৭)। অবশেষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে গ্রামের বাড়িতে গিয়ে আটক হন তিনি। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তাকে নিজ গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

গ্রেপ্তার দোলনা আক্তার সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য। তিনি ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের দুলাল হোসেনের কন্যা।

পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দোলনা আক্তার ঢাকার বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকেন। সম্প্রতি ঢাকাসহ সারা দেশে ডেভিল হান্ট অভিযান শুরু হওয়ায় গ্রেপ্তার এড়াতে গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় চলে যান তিনি। গোপন সংবাদের ভিত্তিতে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেত্রীর গ্রামের বাড়িতে আত্মগোপনের খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ কালবেলাকে জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেত্রী দোলনা আক্তারকে ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামীকাল সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে।

শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগে ইমাম গ্রেপ্তার
  • ২৬ মে ২০২৬
চোরাই স্বর্ণালংকার ও নগদ টাকাসহ গ্রেফতার ৩
  • ২৬ মে ২০২৬
চীন যাচ্ছেন যুবদল-ছাত্রদলের ২০ নেতা
  • ২৬ মে ২০২৬
কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে, সরু গলি আর পানির অভাবে বেগ পা…
  • ২৫ মে ২০২৬
রাজধানী থেকে অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করল পুলিশ
  • ২৫ মে ২০২৬
ঈদযাত্রায় নিরাপত্তা জোরদার, অতিরিক্ত ভাড়া নিলেই ব্যবস্থা: ড…
  • ২৫ মে ২০২৬