ফেব্রুয়ারির মধ্যেই শিক্ষার্থীরা প্রয়োজনীয় পাঠ্যবই পাবে: শিক্ষা উপদেষ্টা

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৩ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:১২ PM
শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ © সংগৃহীত

ফেব্রুয়ারির মধ্যেই শিক্ষার্থীরা প্রয়োজনীয় পাঠ্যবই পাবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের কার্য-অধিবেশনে এ কথা বলেন তিনি।

শিক্ষা উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির মধ্যেও সব বই হাতে পাচ্ছে না শিক্ষার্থীরা। তবে প্রয়োজনীয় পাঠ্যবইগুলো চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাবে।

তিনি বলেন, চর দখলের মতো স্কুল-কলেজের পরিচালনা পর্ষদ দখলের চেষ্টা হচ্ছে নতুন করে। এক্ষেত্রে রাজনৈতিক চাপ মোকাবিলা করে স্থানীয় ভালো ও গ্রহণযোগ্য মানুষদের পর্ষদে নিতে হবে।

শিক্ষা উপদেষ্টা আরও বলেন, সামনে নির্বাচন আসছে। সবার দাবি দাওয়া মেটানো নয়, সুষ্ঠু নির্বাচন করাই সরকারের প্রধান লক্ষ্য। অন্তর্বর্তী সরকারের কারও নামে কোথাও কোনো স্থাপনার নাম হবে না। আমরা এটা চাই না। এ ব্যাপারে নিরুৎসাহিত করছি।

বেসরকারি স্কুল শিক্ষকরা নানাভাবে বঞ্চিত উল্লেখ করে তিনি বলেন, তারা যেনো প্রাপ্য ভাতা পান সেদিকে খেয়াল রাখতে হবে।

ঢামেকের টয়লেটে ‘মৃত’ নারী বারডেমের নার্স, পুলিশ বলছে—‘রহস্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকতা কোনোভাবেই সাধারণ চাকরির মতো পেশা হতে পারে না: প্রধ…
  • ০৫ অক্টোবর ২০২৬
‘ক্যামেরা কেড়ে নেওয়া যায়, সত্য নয়’— রাবির ঘটনায় ইবিতে চোখে …
  • ০৫ অক্টোবর ২০২৬
সড়ক দুর্ঘটনায় কলেজ প্রভাষকের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কবে, যা জানা…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ ঝোপঝাড় থেকে উদ্ধার
  • ০৫ অক্টোবর ২০২৬