আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৩ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৩৮ PM
শান্তি ও কল্যাণ কামনায় আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

শান্তি ও কল্যাণ কামনায় আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব © সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে মাওলানা সাদ অনুসারিদের অংশগ্রহণে হেদায়েতি বয়ানের পর অশ্রুসিক্ত নয়নে আখেরি মোনাজাতে শেষ হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩৭ মিনিটে এই মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদ কান্ধলভীর ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। মোনাজাত শেষ হয় ১টা ৭ মিনিটে।
 
ইজতেমা ময়দানে আকাশ-বাতাস মুখর হয়ে ওঠে ‘আমিন আমিন’ ধ্বনিতে। মানুষের কান্নার সুরে প্রকম্পিত হয় তুরাগতীর। নানা বয়সী ও পেশার মুসল্লিরা মোনাজাতে অংশ নিয়ে আল্লাহর দরবারে মনের আকুতি জানান।

সাদ অনুসারী তাবলীগ জামায়াতের বিশ্ব ইজতেমার সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, রোববার ফজরের নামাজের পর বয়ানের মাধ্যমে শুরু হয় এবারের বিশ্ব ইজতেমার শেষ দিনের আনুষ্ঠানিকতা। বাদ ফজর বয়ান করেন ভারতের মাওলানা মোরসালিন, তার বয়ানের বাংলা তরজমা করেন মুফতি আজিম উদ্দিন।

আরও পড়ুন: তুচ্ছ ঘটনায় গ্রামের দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০

রোববার সকাল সাড়ে ৯টায় মাওলানা ইউসুফ বিন সাদ সাহেব হেদায়েতের বয়ান শুরু করেন, যার বাংলা তরজমা করেন মাওলানা মুনির বিন ইউসুফ। হেদায়েতের বয়ান শেষ হওয়ার পরই বেলা ১২টা ৩৭ মিনিটে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজত শুরু হয়। ৩০ মিনিট ধরে চলা মোনাজাত শেষ হয় ১টা ৭ মিনিটে।

মোনাজতে চোখের জলে সৃষ্টি কর্তার সান্নিধ্যে লাভ, পাপ মুক্তি, সুস্থতা কামনাসহ বিশ্ব মুসলিম উম্মাহর হেদায়েত, ঐক্য, শান্তি, সমৃদ্ধি, ইহকাল ও পরকালের নাজাত এবং দ্বীনের দাওয়াত সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য দোয়া করা হয়। এছাড়া সব ধরনের গুনাহ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা হয়। মোনাজাত শেষে আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে টঙ্গীর তুরাগ তীর ও ইজতেমা ময়দানের আশপাশ। আর এর মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার ৫৮তম আসর।

মেসির বিদায়ী ম্যাচ বাংলাদেশ থেকে দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক দিবসে ফুলেল শুভেচ্ছা নেওয়ার কিছুক্ষণ পর মৃত্যুর কোলে…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ টেলিভিশনে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৭ অক্টোবরের মধ্যেই
  • ০৫ অক্টোবর ২০২৬
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢামেকের টয়লেটে ‘মৃত’ নারী বারডেমের নার্স, পুলিশ বলছে—‘রহস্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকতা কোনোভাবেই সাধারণ চাকরির মতো পেশা হতে পারে না: প্রধ…
  • ০৫ অক্টোবর ২০২৬