তুচ্ছ ঘটনায় গ্রামের দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪০ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৩৮ PM
গ্রামের দু’পক্ষের সংঘর্ষ

গ্রামের দু’পক্ষের সংঘর্ষ © সংগৃহীত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় গরুতে জমির ধান খাওয়াকে কেন্দ্র দু’পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা ও  কামরূপদলং গ্রামবাসীর মধ্যে এ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার বিকেলে আস্তমা গ্রামের কৃষক বজলু মিয়ার গরু কামরুপদলং গ্রামের কৃষক সুরুজ মিয়ার জমির ধান খায়। এ নিয়ে জমিতেই দুই কৃষকের মধ্যে বাকবিতণ্ডা ও মারামারি হয়। পরে এ নিয়ে দুই গ্রামের মানুষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জেরে রোববার সকালে গ্রামের পশ্চিম বন্দে দু’পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

আরো পড়ুন: স্কুলের সামনে শিক্ষার্থী নিহত, গাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা 

আস্তমা গ্রামের আঙ্গুর মিয়া জানান, গরুতে জমির ধান খাওয়াকে কেন্দ্র করে তাদের গ্রামের বজলু মিয়া ও তার পরিবারের লোকজনকে মারধর করেন জমির মালিক কামরুপদলং গ্রামের সুরুজ মিয়া। এতে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সন্ধ্যায় কামরুপদলং গ্রামের নুরুল ইসলামসহ কয়েকজন এসেছিলেন ঘটনাটি সালিসে মীমাংসার জন্য। গ্রামের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়েছিল। কিন্তু রোববার সকালে আবারও দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

কামরুপদলং গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম বলেন, গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে শনিবার বিকেলে হাতাহাতির ঘটনা ঘটেছিল। আমরা চেয়েছিলাম বিষয়টি গ্রাম্য সালিসের মাধ্যমে শেষ করতে। কিন্তু আস্তমা গ্রামবাসী বিচার না মেনে সকালে মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের গ্রামের দিকে এগিয়ে আসলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

এতে উভয় পক্ষের ৩০ জন আহত হন। সংঘর্ষে আহতরা হলেন- আস্তমা গ্রামের আক্তার হোসেন (৩০), দুলাল মিয়া (২০), জুয়েল মিয়া (৩০), শামসুজ্জামান (২৮), নাছির আলী (৫০), আবদুল জলিল (৩০), খাইরুল আমীন (২৬), এমরান হোসেন (২৮), সাদিক মিয়া (৪৫), নুরুজ্জামান (৩৫) ও সৌরভ হোসেন (২৬)। এর মধ্যে আক্তার হোসেন ও দুলাল মিয়াকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কামরুপদলং গ্রামের আহতরা হলেন- বাতির আলী (৫৬), সুন্দর আলী (৭০), সুজন মিয়া (৩৫), কালাই মিয়া (২৭), মতিউর রহমান (৩২), শওকত আলী (২৭), নবী হোসেন (২২) ও শাফি আহমেদ (২৫)। এর মধ্যে বাতির আলী, সুন্দর আলী ও সুজন মিয়াকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কোনো আটক নেই। যদি কোনো পক্ষ মামলা করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৫ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশ
  • ০৫ অক্টোবর ২০২৬
ফিরল নতুন জাতীয় দিবস, ছুটির তালিকায় আরও একদিন
  • ০৫ অক্টোবর ২০২৬
গণিতে সবসময় ১০০-তে ১০০, ক্লাস টেনের প্রশ্ন হুবহু এইটের পরীক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচের আগে ক্লাব নিয়ে নতুন সিদ্ধান্ত মেসির
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন আগ…
  • ০৫ অক্টোবর ২০২৬