মুন্সীগঞ্জে কবর থেকে ৫ খুলি চুরি

১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫১ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM

© সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি কবরস্থানের পৃথক পাঁচটি কবর থেকে খুলি চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জেলার শ্রীনগর উপজেলার পূর্ব বেঁজগাঁও কবরস্থানে পবিত্র শবে বরাত উপলক্ষ্যে কবরস্থান পরিষ্কার করতে গেলে স্থানীয় মুসল্লিরা কবর থেকে খুলি চুরি ঘটনা দেখতে পায়।

পূর্ব বেঁজগাঁও কবরস্থানের সভাপতি আবুল কালাম কানন জানান, সাধারণত পবিত্র শবে বরাতের রাতে মুসল্লিরা কবরস্থান জিয়ারত করতে যান। সকালে পূর্ব বেঁজগাঁও কবরস্থান পরিষ্কার করতে যান মুসল্লিরা। তখন তারা পৃথক ৫টি কবর খোঁড়াখুঁড়ি অবস্থায় দেখতে পান।

জেলার শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান জানান, ওই কবরস্থানের সভাপতির কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে ৫টি কবর খোঁড়া অবস্থায় দেখা গেছে। ওই কবরগুলো থেকে খুলি নিয়ে যাওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে কবর থেকে খুলিগুলো চুরি করা হয়েছে।

গোপালগঞ্জের সেই বুশরাসহ নিয়োগ পেলেন বাদ পড়া আরও ৪০ জন
  • ০৫ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি পপুলার ফার্মাসিউটিক্যালসে, সরাসরি মৌখি…
  • ০৫ অক্টোবর ২০২৬
দৃশ্যম ৩-তে কত কোটি টাকা পারিশ্রমিক পেলেন অজয়, বাকিরা কে কত
  • ০৫ অক্টোবর ২০২৬
‘তুই তো বিশ্ববিদ্যালয়ের না’ বলে জুনিয়রের বাম কানে ৮-১০টি থা…
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবার বহিষ্কারের পর রাবি ছাত্রদলকে ‘হিজড়া ইউনিট’ আখ্যা …
  • ০৫ অক্টোবর ২০২৬
ল্যাবএইড হাসপাতালে বিভিন্ন বিভাগে চিকিৎসক নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ০৫ অক্টোবর ২০২৬