সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা কাল: আদিলুর রহমান

১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৭ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান

শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান © সংগৃহীত

শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, ১৫ ফেব্রুয়ারি শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার বিষয়ে আলোচনা শুরু হবে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে হাইকোর্টের সামনে শিক্ষা চত্বরে স্বৈরাচার পতন আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ তথ্য জানান।

এ সময় তিনি বলেন, ‘সরকার দেশের জনগণের অধিকার পুনরুদ্ধার করতে চায়। নতুন ব্যবস্থায় ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।’

স্বৈরাচার পতন আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বিএনপি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, স্বৈরাচারবিরোধী ছাত্র পরিষদ, ৮২-৯০ ছাত্র-আন্দোলনের নেতাকর্মীরা, বিপ্লবী ছাত্র মৈত্রী, ৯০-এর ডাকসু সর্বদলীয় ছাত্র ঐক্য ও পাহাড়ি ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা।

এ সময় বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, ‘নব্বইয়ের এবং চব্বিশের স্বৈরাচার পতনের আন্দোলন একই সূত্রে গাঁথা। তাই ষড়যন্ত্র মোকাবিলা করে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।’

প্রসঙ্গত, ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি এরশাদ সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শিক্ষার্থীরা সমাবেশ করে। পুলিশের গুলিতে নিহত হন জাফর, জয়নাল, দীপালী, মোজাম্মেল, আইয়ুব ও কাঞ্চন। এই আন্দোলনের পর ওই শিক্ষানীতি বাতিল করা হয়, এবং ১৪ ফেব্রুয়ারি স্বৈরাচার প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হয়।

ট্যাগ: জাতীয়
গোপালগঞ্জের সেই বুশরাসহ নিয়োগ পেলেন বাদ পড়া আরও ৪০ জন
  • ০৫ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি পপুলার ফার্মাসিউটিক্যালসে, সরাসরি মৌখি…
  • ০৫ অক্টোবর ২০২৬
দৃশ্যম ৩-তে কত কোটি টাকা পারিশ্রমিক পেলেন অজয়, বাকিরা কে কত
  • ০৫ অক্টোবর ২০২৬
‘তুই তো বিশ্ববিদ্যালয়ের না’ বলে জুনিয়রের বাম কানে ৮-১০টি থা…
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবার বহিষ্কারের পর রাবি ছাত্রদলকে ‘হিজড়া ইউনিট’ আখ্যা …
  • ০৫ অক্টোবর ২০২৬
ল্যাবএইড হাসপাতালে বিভিন্ন বিভাগে চিকিৎসক নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ০৫ অক্টোবর ২০২৬