বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়া নিয়ে হাতাহাতি, আহত ৬

১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৩ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

বগুড়ার ধুনটে বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়া নিয়ে বাগবিতণ্ডার জের ধরে বরপক্ষের হামলায় কনেপক্ষের ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা তিনটার দিকে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট গ্রামে বরের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন কাহালুর জামগ্রামের সুলতানা খাতুন, আবু হোসাইন, সুমন মিয়া, মানতাসা খাতুন, শাহজাহান আলী ও এলিনা খাতুন।

আহত ব্যক্তিদের মধ্যে সুলতানা ও আবু হোসাইনকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় কনের মামা বাদী হয়ে বরপক্ষের চারজনের বিরুদ্ধে ধুনট থানায় অভিযোগ করেছেন।

আরও পড়ুন: ভালোবাসার আমেজে বকুলতলায় বসন্তের উৎসব

অভিযোগ সূত্রে জানা যায়, ধুনটের ঈশ্বরঘাট গ্রামের জামাল উদ্দিনের সঙ্গে গত বুধবার বগুড়ার কাহালু উপজেলার জামগ্রামের একটি মেয়ের বিয়ে হয়। ওই দিন বিয়ে উপলক্ষে প্রীতিভোজে ৬০ জন বরযাত্রীর খাবারের আয়োজন করা হলেও বরের সঙ্গে শতাধিক লোক বরযাত্রী হয়ে যান। আপ্যায়নে মাংসের পরিমাণ কম হওয়া নিয়ে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়।

বৃহস্পতিবার বরপক্ষ ঈশ্বরঘাট গ্রামে বউভাত ও বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করে। এ উপলক্ষে আয়োজিত প্রীতিভোজে কনেপক্ষের লোকজনকে বরের বাড়িতে আমন্ত্রণ জানানো হয়। দুপুরে প্রীতিভোজের সময় কম মাংস কনেপক্ষকে খাওয়ানোর সময় কম মাংস দেওয়ার অভিযোগ তুলে বরপক্ষের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের হাতাহাতি হয়। এ সময় বরপক্ষের হামলায় কনেপক্ষের ছয়জন আহত হন।

আরও পড়ুন: মিটফোর্ডে নোংরা পরিবেশ, ঝুঁকিপূর্ণ ভবন ও দালালের দৌরাত্ম্যে নাকাল রোগী

ধুনট থানার ওসি মো. সাইদুল আলম বলেন, বিয়ের প্রীতিভোজে মাংস কম দেওয়া নিয়ে বরপক্ষের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে কনের মামা সোহাগ হোসেন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।

গোপালগঞ্জের সেই বুশরাসহ নিয়োগ পেলেন বাদ পড়া আরও ৪০ জন
  • ০৫ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি পপুলার ফার্মাসিউটিক্যালসে, সরাসরি মৌখি…
  • ০৫ অক্টোবর ২০২৬
দৃশ্যম ৩-তে কত কোটি টাকা পারিশ্রমিক পেলেন অজয়, বাকিরা কে কত
  • ০৫ অক্টোবর ২০২৬
‘তুই তো বিশ্ববিদ্যালয়ের না’ বলে জুনিয়রের বাম কানে ৮-১০টি থা…
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবার বহিষ্কারের পর রাবি ছাত্রদলকে ‘হিজড়া ইউনিট’ আখ্যা …
  • ০৫ অক্টোবর ২০২৬
ল্যাবএইড হাসপাতালে বিভিন্ন বিভাগে চিকিৎসক নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ০৫ অক্টোবর ২০২৬