ড. মুহাম্মদ ইউনূস

আসুন, অন্যায় পরিহার করে ইসলামের চেতনাকে ব্যক্তি ও জাতীয় জীবনে প্রতিষ্ঠা করি

১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫১ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস © সংগৃহীত

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস পবিত্র শবে-বরাতের মাহাত্ম্যে উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) পবিত্র শবে-বরাত উপলক্ষে এক বাণীতে তিনি এই আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আসুন, সকল প্রকার অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সকল স্তরে প্রতিষ্ঠা করি।’

তিনি পবিত্র শবে-বরাত উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে বলেন, এই সৌভাগ্যময় রজনী মানবজাতির জন্য বয়ে আনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও বরকত। এই রাতে আল্লাহ পাক ক্ষমা প্রদান এবং প্রার্থনা পূরণের অনুপম মহিমা প্রদর্শন করেন।

প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, পবিত্র এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। এই মহিমাময় রাতে ইবাদত-বন্দেগীর মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। অর্জন করতে পারি তাঁর অসীম রহমত, বরকত, নাজাত ও মাগফিরাত।

তিনি বলেন, ‘মহান আল্লাহতায়ালা আমাদের সকলকে মাফ করুন ও হেফাজত করুন, আমিন।’

সূত্র: বাসস।

ট্যাগ: জাতীয়
দুই দশক আগে ভর্তি হওয়া ছাত্রদল নেতাকে সিট, তোপের মুখে ঢাবি …
  • ২১ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণে আধুনিক একাডেমি প্রতিষ্ঠা…
  • ২১ এপ্রিল ২০২৬
১-১৪তম, ১৭ ও ১৮তমদের নিয়ে সর্বশেষ যা জানাল মন্ত্রণালয়
  • ২১ এপ্রিল ২০২৬
ফিফা র‌্যাঙ্কিং অপরিবর্তিত বাংলাদেশের
  • ২১ এপ্রিল ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে শিক্ষক, আবেদন শেষ ১০ মে
  • ২১ এপ্রিল ২০২৬
এক প্রজ্ঞাপনে প্রতিষ্ঠানের দুই নাম— লেখা হল ‘বঙ্গবন্ধু শেখ …
  • ২১ এপ্রিল ২০২৬