শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু

১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৬ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৮ PM
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের ছাত্তারকান্দি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় মোটরের লাইন সংযোগ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন ছাত্তারকান্দি এলাকার মৃত লতিফের ছেলে কৃষক মো. আকরাম হোসেন (৪৫) ও নাউভাঙ্গা চরের মৃত সমেজ উদ্দিনের ছেলে কৃষিশ্রমিক হানিফ উদ্দিন (৫৫)।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কৃষক আকরাম হোসেন বোরোখেতে সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক সেচপাম্পে সুইচ দিতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়লে তাকে বাঁচাতে কৃষি শ্রমিক আব্দুল হানিফ এগিয়ে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। এতে দুজন ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে স্থানীয় অপর কৃষক সেচপাম্পের কাছে গেলে এই দুজনের বিদ্যুৎস্পৃষ্ট মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়ের আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬