খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে যা বললেন জাহিদ হোসেন

১২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২২ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৮ PM
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া © সংগৃহীত

লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন বেগম খালেদা জিয়া। পরিবারের সান্নিধ্যে বেগম জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। সুস্থ হওয়ার পর চিকিৎসকরা অনুমতি দিলেই বেগম জিয়া দেশে ফিরবেন বলেও জানান তিনি।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।

জাহিদ হোসেন বলেন, এ মুহূর্তে তিনি (খালেদা জিয়া) তারেক রহমানের বাসায় চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। বাসায় থেকেই চিকিৎসা হচ্ছে তার। যেসব পরীক্ষা-নিরীক্ষা করা দরকার, সেগুলো মাঝেমধ্যেই করা হচ্ছে। বাসায় গিয়ে দেখে আসছেন চিকিৎসকরা।

আরও পড়ুন: সরকারি দপ্তরে ঘাপটি মেরে থাকা ‘ডেভিলদের’ আগে ধরেন: মির্জা আব্বাস

বিএনপির চেয়ারপারসন কবে দেশে ফিরতে পারেন—সাংবাদিকদের এমন প্রশ্নে জাহিদ হোসেন বলেন, ‘এখানকার চিকিৎসকরা যেদিন যাওয়ার জন্য পরামর্শ দেবেন বা উনারা যখন মনে করবেন যে বিদেশে থেকে দেশে ফেরত যাওয়ার মতো অবস্থায় আছেন, তখন ইনশাআল্লাহ তিনি বাংলাদেশে ফেরত যাবেন।’

গত ৭ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে যুক্তরাজ্যে পৌঁছানোর পরপরই খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। এর পর থেকে তিনি লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

৭৯ বছর বয়সী খালেদা  জিয়া লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসের জটিলতাসহ একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।

১-১৮তম নিবন্ধনধারীদের চিঠির বিষয়ে যা বলছে মন্ত্রণালয়
  • ১৩ এপ্রিল ২০২৬
পিএসির নিয়োগে মেধার সঙ্গে নৈতিকতা যাচাই চান ইউজিসি চেয়ারম্য…
  • ১৩ এপ্রিল ২০২৬
বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম, প্রজ্ঞাপন জারি
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ১৯ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
যবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ইয়ারুল কবীর
  • ১৩ এপ্রিল ২০২৬