ফুচকা খেতে নিয়ে না যাওয়ায় নববধূর আত্মহত্যা

১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৪ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৮ PM
লাশের প্রতীকী ছবি

লাশের প্রতীকী ছবি © ফাইল ছবি

বগুড়ায় ফুচকা খেতে নিয়ে না যাওয়ায় এক নববধূ আত্মহত্যা করেছেন। সোমবার সন্ধ্যা ৬টায় দিকে শেরপুর উপজেলার নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নববধূর নাম সুবর্ণা আক্তার (১৮)। সে নয়াপাড়া এলাকার তারিকুল ইসলামের স্ত্রী ও আরডিএ বগুড়াপাড়া এলাকার শরিফ উদ্দিনের মেয়ে।

নিহতের ননদ তুবা খাতুন জানান, ‘সন্ধ্যায় আমি আর ভাবী একই সাথে টিভি দেখছিলাম। একসময় ভাবি ঘর থেকে বাহিরে বের হয়ে যায় কিন্তু সে আর ঘরে না আসায় আমি তাকে ডাক দিলে কোন সাড়া পাইনি। তখন ঘর থেকে বাহির হওয়ার সময় দেখি বাহির হতে দরজা লাগানো। তখন আমার চিৎকারে লোকজন বাড়িতে এসে দেখে ভাবী ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে বারান্দায় ঝুলছে। তখন তাকে দ্রুত উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এদিকে স্বামী তারিকুল জানান, গত ২ মাস আগে সুবর্ণার সঙ্গে পারিবারিক ভাবে বিবাহ হয়। মাঝে মধ্যেই দুজন এক সঙ্গে ফুচকা খেতে বাহিরে যেতাম। আজ সন্ধ্যায় সুবর্ণাকে নিয়ে ফুচকা খেতে যাওয়ার কথা। সেই অনুযায়ী সুবর্ণা সেজে বসে ছিল। বাড়িতে বাবা-মা না থাকায় আমি তাকে যেতে নিষেধ করে আমার ব্যবসা প্রতিষ্ঠান চা দোকানে চলে যাই। এর কিছুক্ষণ পর আমাকে ছোটবোন তুবা খাতুন মোবাইলে জানায় ভাবী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ময়নুল ইসলাম জানান, মেয়েটি মানসিক ভারসাম্যহীন ও রাগী ছিল। স্বামী ফুচকা খেতে নিয়ে না যাওয়ায় অভিমান করে আত্মহত্যা করেছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
  • ০৫ অক্টোবর ২০২৬