বিএনপি নেতার বাড়িতে গুলির অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

১১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৭ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM
মো. সোহেল রানা

মো. সোহেল রানা © সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রশিদ চৌধুরীর বাড়িতে গুলিবর্ষণের অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সোহেল রানাকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের ভাটোপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোহেল রানা ওই এলাকার রফিকুল ইসলাম রফিকের ছেলে।

গ্রেপ্তাতারের বিষয়টি নিশ্চিত করেছেন বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। তিনি জানান, বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে তাকে গ্রেফতার করা হয়। আদালতের মাধ্যমে আসামিকে জেলহাজতে পাঠানো হবে।

আরো পড়ুন: আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে থানায় স্বেচ্ছাসেবক দলের নেতা, পুলিশকে মারধর

উল্লেখ্য, গত বছরের ১৬ ডিসেম্বর রাত ১টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের জৈন্তিপুর এলাকায় ওই বিএনপি নেতার বাড়ির জানালা ও দেয়াল লক্ষ্য করে ৯ রাউন্ড গুলি ছোড়া হয়। ওই রাতেই পুলিশ সেখান থেকে ৭ রাউন্ড গুলির খোসা এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করে। পরে এ নিয়ে বাগাতিপাড়া মডেল থানায় মামলা দায়ের করেন ওই বিএনপি নেতা।

ট্যাগ: ছাত্রদল
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে, গুরুতর আ…
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬
উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্…
  • ১৭ এপ্রিল ২০২৬