আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে থানায় স্বেচ্ছাসেবক দলের নেতা, পুলিশকে মারধর

১১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৬ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM
আবিদ হাসান জজ মিয়া

আবিদ হাসান জজ মিয়া © সংগৃহীত

নরসিংদীর শিবপুরে আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে না পেরে পুলিশকে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে। পরে পুলিশ তাকে আটক করে। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, সোমবার রাত ১০টার দিকে শিবপুর থানায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতার নাম আবিদ হাসান জজ মিয়া। তিনি উপজেলার পুবেরগাঁও এলাকার মজি মিয়ার ছেলে এবং শিবপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব।

আরো পড়ুন: রাবি ভর্তি পরীক্ষায় চূড়ান্ত আবেদনের জন্য নির্বাচিত হলেন যারা

ওসি বলেন, ‘থানায় এসে কর্তব্যরত পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত এবং সরকারি কাজে বাধা দেওয়ায় ওই স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে রাতে আহত পুলিশ সদস্য সবুজ মিয়া বাদী হয়ে মামলা করেছেন।’

এলাকাবাসী ও শিবপুর থানা সূত্রে জানা যায়, উপজেলার জয়নগরের ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা এবং একাধিক মামলার আসামি নাদিম সরকারকে গ্রেফতার করে পুলিশ। খবর পেয়ে রাত ১০টার দিকে তাকে ছাড়িয়ে আনতে দলবল নিয়ে থানায় যান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জজ মিয়া। থানায় উপস্থিত হয়েই হাজতখানায় নাদিমের সঙ্গে দেখা করতে যেতে চান তিনি। এ সময় কর্তব্যরত পুলিশ সদস্য সবুজ মিয়া তাকে বাধা দেন।

একপর্যায়ে জজ মিয়া ক্ষিপ্ত হয়ে সবুজকে মারধর করেন এবং গ্রেফতার হওয়া আওয়ামী লীগ নেতা নাদিম সরকারকে ছেড়ে দেওয়ার জন্যও হুমকি দেন তিনি। এ সময় থানায় উপস্থিত পুলিশ সদস্যরা হাজতখানার সামনে থেকে সবুজকে উদ্ধার এবং জজ মিয়াকে আটক করেন।

নেত্রকোনায় বিষপানে কিশোরের মৃত্যু
  • ২৮ মার্চ ২০২৬
সরকারি বেতন পাবেন ১২৯ ক্রীড়াবিদ
  • ২৮ মার্চ ২০২৬
 ফের ১৩ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
  • ২৮ মার্চ ২০২৬
ময়মনসিংহে যুবলীগ নেতা গ্রেপ্তার
  • ২৮ মার্চ ২০২৬
চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়লেন পুলিশ সদস্য
  • ২৮ মার্চ ২০২৬
গাইবান্ধায় নারীর গলাকাটা মরদেহ উদ্ধার
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence