৩ নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন অধ্যক্ষ ও পরিচালক

১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৬ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় © সংগৃহীত

রাজশাহী নার্সিং কলেজ ও গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একই সঙ্গে জাতীয় নার্সিং উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের (নিয়ানার) নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নার্সিং শিক্ষা শাখার সিনিয়র সহকারী সচিব শাহ নুসরাত জাহানে সই করা পৃথক দুটি অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়।

আদেশে বলা হয়, নিয়ানারের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের উপপরিচালক (পিএমআইএস) শিরিন সুলতানা।

এ ছাড়া রাজশাহী নার্সিং কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ নার্স মোসা. মতিয়ারা খাতুন। আর শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজের অধ্যক্ষ হয়েছেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের উপপরিচালক (শিক্ষা) ফরিদা ইয়াসমিন।

পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নিজ বেতনে পদায়ন করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে অফিস আদেশে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ রয়েছে এতে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬