শ্যামপুরে জুতার কারখানায় আগুন

১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১১ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM
জুতার কারখানায় আগুন

জুতার কারখানায় আগুন © সংগৃহীত

রাজধানীর শ্যামপুরে একটি জুতার কারখানায় কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ভোর ৫টায় আমাদের কাছে সংবাদ আসে, শ্যামপুরে একটি পুরাতন প্লাস্টিক ও স্যান্ডেলের রিসাইক্লিং কারখানায় আগুন লাগে।

সংবাদ পাওয়ার পর  ৫টা ৮ মিনিটে আমাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে একে একে আরও ৬ ইউনিট পৌঁছায়। সর্বশেষ সকাল ৭টা ১৮ মিনিটে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় ২ ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরো পড়ুন: গুগল সার্চে ‘এআই মোড’, যে সুবিধা পাওয়া যাবে

তিনি আরো বলেন, কারখানাটিতে প্লাস্টিক ও স্যান্ডেল মজুদ ছিল, যা আগুনের তীব্রতা বাড়ায়। তবে আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬