রাজধানীতে বৃষ্টির মত ঝরছে কুয়াশা

১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৩ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM

© সংগৃহীত

বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে রাজধানী। সঙ্গে হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় জবুথবু শহরের মানুষ। মাঘে শেষে শীতের তীব্রতা প্রায় নিস্তেজ হয়ে পড়েছিল। এবার রাজধানীবাসী শীতের অনুভূতি পায়নি। রাতে কিছুটা শীত অনুভূত হলেও দিনে তাপমাত্রার প্রভাব ছিল বেশি।

এ অবস্থায় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই কুয়াশার চাদরে মোড়ানো ঢাকা। সেই সঙ্গে ঝিরঝির করে বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। আর তাতেই অনুভূত হচ্ছে শীত।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষরাত থেকে ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আরও জানায়, আগামী ৫ দিনের প্রথমার্ধে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬