আজ বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের সহকারী মহাসচিব

১১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৮ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫১ PM
কির্স্টিন ড্যামকজার

কির্স্টিন ড্যামকজার © সংগৃহীত

দুই দিনের সফরে আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ঢাকায় আসছেন জাতিসংঘের সহকারী মহাসচিব এবং ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেসের (ইউএনওপিএস) ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর কির্স্টিন ড্যামকজার।

সোমবার (১০ ফেব্রুয়ারি) জাতিসংঘের ঢাকা অ‌ফিস এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘের সহকারী মহাসচিব ১১-১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সরকারি সফর কর‌বেন। তার এই সফরের লক্ষ্য জলবায়ু পরিবর্তন, দুর্যোগ এবং উন্নয়ন সহযোগিতার ইস্যুতে সহযোগিতার অতিরিক্ত ক্ষেত্র চিহ্নিত করতে বাংলাদেশ সরকার এবং ইউএনওপিএসের মধ্যে সহযোগিতার পর্যায় পর্যালোচনা করা।

সফরকালে জাতিসংঘের সহকারী মহাসচিব উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে একত্রিত হবেন, যেখানে ইউএনওপিএস এরইমধ্যে স্বাস্থ্যসেবা, জলবায়ু পরিবর্তন এবং টেকসই অবকাঠামোর মতো সেক্টরগুলোতে সহযোগিতা করছে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬